সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৬:০৪ পূর্বাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬

ইরানি পতাকাবাহী আরেকটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে আবারও ইরানের একটি পতাকাবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল এমন একটি জাহাজকে মার্কিন নৌবাহিনী আটকে দেয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ জাহাজটি আটক করে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, শুক্রবার ইরানি পতাকাবাহী ওই জাহাজটি আটক করা হয়, যখন সেটি […]

ইরানি পতাকাবাহী আরেকটি জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে আবারও ইরানের একটি পতাকাবাহী জাহাজ জব্দ করেছে যুক্তরাষ্ট্র। ইরানের একটি বন্দরের দিকে যাচ্ছিল এমন একটি জাহাজকে মার্কিন নৌবাহিনী আটকে দেয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার ‘ইউএসএস রাফায়েল পেরাল্টা’ জাহাজটি আটক করে। মার্কিন সেন্ট্রাল কমান্ডের দাবি, শুক্রবার ইরানি পতাকাবাহী ওই জাহাজটি আটক করা হয়, যখন সেটি ইরানের একটি বন্দরের দিকে এগোচ্ছিল।

এর আগে যুক্তরাষ্ট্রের হাতে জব্দ হওয়া ‘তুসকা’ নামের আরেকটি ইরানি জাহাজ নিয়েও নতুন করে উত্তেজনা তৈরি হয়। ইরান অভিযোগ করেছে, ওই জাহাজে গুরুত্বপূর্ণ ডায়ালাইসিস সামগ্রী ও চিকিৎসা সরঞ্জাম ছিল। তেহরানের মতে, এ ধরনের পদক্ষেপ আন্তর্জাতিক আইনের স্পষ্ট লঙ্ঘন।

জাতিসংঘে নিযুক্ত ইরানের মিশন যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কঠোর নিন্দা জানিয়েছে। তাদের বক্তব্য, এ ধরনের জবরদস্তিমূলক ও বেআইনি আচরণ মানুষের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলছে, নৌ চলাচলের স্বাধীনতা ক্ষুণ্ন করছে এবং দুর্বল রোগীদের মারাত্মক বিপদের মুখে ঠেলে দিচ্ছে। তারা এ ঘটনার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার দাবি জানিয়েছে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বলছে, ইরানের ওপর আরোপিত অবরোধ এড়ানোর চেষ্টা করায় এসব জাহাজ আটক করা হচ্ছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, আটক করা ইরানি পতাকাবাহী কার্গো জাহাজটি চীন থেকে আসা একটি চালান বহন করছিল এবং সেটিতে সন্দেহজনক মালামাল ছিল।

তবে যুক্তরাষ্ট্রের এসব অভিযোগ অস্বীকার করেছে ইরান। দেশটির দাবি, জাহাজগুলো নিয়ে ওয়াশিংটনের বক্তব্য বাস্তবতার সঙ্গে মেলে না।

সব মিলিয়ে হরমুজ অঞ্চল ও আশপাশের জলপথে জাহাজ জব্দকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বেড়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ