সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:০৪ পিএম, ৩০ মার্চ ২০২৬

ইরানের ওপর চাপ অব্যাহত, ২০২৭ পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়াল ইইউ

ইরানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে সামনে রেখে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞা এখন ২০২৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এ তথ্য জানিয়েছে আলজাজিরা। ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, নবায়ন করা এই নিষেধাজ্ঞার আওতায় ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং ইরানে এমন প্রযুক্তি বা সরঞ্জাম রপ্তানির […]

ইরানের ওপর চাপ অব্যাহত, ২০২৭ পর্যন্ত নিষেধাজ্ঞা বাড়াল ইইউ

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগকে সামনে রেখে আরোপিত নিষেধাজ্ঞার মেয়াদ আরও এক বছর বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়ন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এই নিষেধাজ্ঞা এখন ২০২৭ সালের ১৩ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। এ তথ্য জানিয়েছে আলজাজিরা।

ইউরোপীয় ইউনিয়ন কাউন্সিল এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, নবায়ন করা এই নিষেধাজ্ঞার আওতায় ভ্রমণ নিষেধাজ্ঞা, সম্পদ জব্দ এবং ইরানে এমন প্রযুক্তি বা সরঞ্জাম রপ্তানির ওপর নিষেধাজ্ঞা অন্তর্ভুক্ত রয়েছে, যেগুলো অভ্যন্তরীণ দমন-পীড়ন অথবা টেলিযোগাযোগ নজরদারির কাজে ব্যবহার করা হতে পারে।

বিবৃতিতে আরও বলা হয়েছে, ইউরোপীয় ইউনিয়নের নাগরিক ও প্রতিষ্ঠানগুলো তালিকাভুক্ত ব্যক্তি ও সংস্থাগুলোর কাছে কোনো ধরনের অর্থ, সম্পদ বা আর্থিক সহায়তা সরবরাহ করতে পারবে না।

বর্তমানে এই নিষেধাজ্ঞার তালিকায় মোট ২৬২ জন ব্যক্তি এবং ৫৩টি সংস্থা রয়েছে বলে জানিয়েছে ইইউ। সম্প্রতি তালিকা হালনাগাদের সময় একজন মৃত ব্যক্তির নাম সেখান থেকে বাদ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ইরানে গুরুতর মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের পর ২০১১ সালে প্রথমবারের মতো এই নিষেধাজ্ঞা আরোপ করে ইউরোপীয় ইউনিয়ন। এরপর থেকে প্রতি বছরই এর মেয়াদ নবায়ন করে আসছে সংস্থাটি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ