সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:০১ পিএম, ১৮ এপ্রিল ২০২৬

ইরানের কাছে নতুন প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র, যাচাই করছে তেহরান

যুক্তরাষ্ট্র ইরানের উদ্দেশে নতুন কিছু প্রস্তাব পাঠিয়েছে। সেই প্রস্তাবগুলো এখন খতিয়ে দেখছে তেহরান। তবে ইরান পরিষ্কার করে জানিয়েছে, ভবিষ্যৎ আলোচনায় তারা আর কোনো ছাড় দেবে না। ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একাধিক নতুন প্রস্তাব এসেছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে, তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া […]

ইরানের কাছে নতুন প্রস্তাব পাঠাল যুক্তরাষ্ট্র, যাচাই করছে তেহরান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র ইরানের উদ্দেশে নতুন কিছু প্রস্তাব পাঠিয়েছে। সেই প্রস্তাবগুলো এখন খতিয়ে দেখছে তেহরান। তবে ইরান পরিষ্কার করে জানিয়েছে, ভবিষ্যৎ আলোচনায় তারা আর কোনো ছাড় দেবে না।

ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদ এক বিবৃতিতে জানিয়েছে, গত কয়েক দিনে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে একাধিক নতুন প্রস্তাব এসেছে। সেগুলো পর্যালোচনা করা হচ্ছে, তবে এ বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি তেহরান।

বিবৃতিতে আরও বলা হয়, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির মধ্যস্থতার মাধ্যমে এই প্রস্তাবগুলো ইরানের কাছে পৌঁছে দিয়েছেন।

এদিকে ইরান জানিয়েছে, আলোচনার ক্ষেত্রে তাদের অবস্থান হবে কঠোর। জাতীয় নিরাপত্তা পরিষদের বক্তব্য অনুযায়ী, ইরানের আলোচনাকারী দল কোনো নমনীয়তা দেখাবে না এবং দেশের স্বার্থ রক্ষায় পূর্ণ শক্তি দিয়ে প্রতিরক্ষা নিশ্চিত করবে।

সূত্র: আল জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ