ইরানের কোম শহরের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ ও তাসনিমের প্রতিবেদনে জানানো হয়, শহরের পার্দিসান এলাকায় এই হামলা সংঘটিত হয়। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ছয়জন বলা হলেও পরে তা হালনাগাদ করে ১৮ জন নিশ্চিত করা হয়েছে। ইরানের […]
ছবি: সংগৃহীত
ইরানের কোম শহরের একটি আবাসিক এলাকায় চালানো হামলায় নিহতের সংখ্যা বেড়ে ১৮ জনে দাঁড়িয়েছে। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।
ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ ও তাসনিমের প্রতিবেদনে জানানো হয়, শহরের পার্দিসান এলাকায় এই হামলা সংঘটিত হয়। প্রাথমিকভাবে নিহতের সংখ্যা ছয়জন বলা হলেও পরে তা হালনাগাদ করে ১৮ জন নিশ্চিত করা হয়েছে।
ইরানের রেড ক্রিসেন্ট সোসাইটি জানিয়েছে, হামলার পরপরই উদ্ধার অভিযান চালানো হয় এবং হতাহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়েছে। যেহেতু ঘটনাস্থলটি একটি আবাসিক এলাকা, তাই বেসামরিক মানুষের হতাহতের সংখ্যা বেশি হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
সংস্থাটির তথ্য অনুযায়ী, ২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন-ইসরাইলি হামলার পর থেকে দেশটিতে মোট নিহতের সংখ্যা ১,৯০০ ছাড়িয়েছে। চলমান এই সংঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে পড়ছে ইরান।
সূত্র: আল জাজিরা