ইসরায়েল–এর তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে তিনটি ব্যক্তিগত বিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলের বিমানবন্দর কর্তৃপক্ষ। সাম্প্রতিক কয়েক দিনে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি বিমানে আগুনও লেগে যায় বলে জানা গেছে। গত ২৮ ফেব্রুয়ারি ইরান–এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর যৌথ হামলা শুরুর […]
ছবি: সংগৃহীত
ইসরায়েল–এর তেল আবিবের কাছে অবস্থিত বেন গুরিয়ন আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে তিনটি ব্যক্তিগত বিমান ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার এ তথ্য নিশ্চিত করেছে ইসরাইলের বিমানবন্দর কর্তৃপক্ষ।
সাম্প্রতিক কয়েক দিনে এ ক্ষয়ক্ষতির ঘটনা ঘটে। ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষের আঘাতে একটি বিমানে আগুনও লেগে যায় বলে জানা গেছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরান–এ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর যৌথ হামলা শুরুর পর থেকে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়তে থাকে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের চারটি সামরিক উড়োজাহাজ বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
যুদ্ধের শুরুর দিকে কুয়েত–এ নিরাপত্তা বাহিনীর সদস্যরা ভুলবশত গুলি করে তিনটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত করে। পরে ইরাক–এ যুক্তরাষ্ট্রের একটি জ্বালানি পরিবহনকারী উড়োজাহাজ বিধ্বস্ত হয় বলে জানা গেছে।
এ ঘটনাগুলো চলমান সংঘাতের তীব্রতা আরও বাড়িয়ে তুলছে।