ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। প্রতিবেদন অনুযায়ী, দেশটির বিপ্লবী গার্ডের চাপের মুখে Assembly of Experts মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে। এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন তার পিতা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ৮৬ বছর বয়সী খামেনি […]
ছবি: সংগৃহীত
ইরানের নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচিত হয়েছেন মোজতবা খামেনি। বুধবার এ তথ্য জানিয়েছে ইরানভিত্তিক সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল।
প্রতিবেদন অনুযায়ী, দেশটির বিপ্লবী গার্ডের চাপের মুখে Assembly of Experts মোজতবাকে নতুন সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করেছে।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় নিহত হন তার পিতা ও সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি। ৮৬ বছর বয়সী খামেনি টানা ৩৬ বছর ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব পালন করেন।
বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, তাকে মাশহাদ শহরে দাফন করা হবে। ইরানিদের কাছে পবিত্র নগরী হিসেবে পরিচিত মাশহাদ-এর বিখ্যাত ইমাম রেজা মাজার প্রাঙ্গণে তাকে সমাহিত করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
জানা গেছে, জীবদ্দশাতেই খামেনি ইচ্ছা প্রকাশ করেছিলেন যেন তাকে মাশহাদে দাফন করা হয়। তবে দাফনের নির্দিষ্ট সময় এখনও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।