সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:১১ অপরাহ্ন, ২০ মে ২০২৬

ইরানের নেতৃত্ব বদলে আহমাদিনেজাদকে আনতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের শীর্ষ নেতৃত্ব দুর্বল হয়ে পড়লে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে আবার ক্ষমতায় আনার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে আলোচনা হয়েছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস। মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর ওয়াশিংটন ও তেলআবিব এমন একটি বিকল্প রাজনৈতিক পরিকল্পনা নিয়ে ভাবছিল, যেখানে যুদ্ধ-পরবর্তী ইরানের […]

ইরানের নেতৃত্ব বদলে আহমাদিনেজাদকে আনতে চেয়েছিল যুক্তরাষ্ট্র-ইসরাইল

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

ইরানের ইসলামি প্রজাতন্ত্রের শীর্ষ নেতৃত্ব দুর্বল হয়ে পড়লে সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমাদিনেজাদকে আবার ক্ষমতায় আনার বিষয়ে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের মধ্যে আলোচনা হয়েছিল বলে দাবি করেছে মার্কিন সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরুর পর ওয়াশিংটন ও তেলআবিব এমন একটি বিকল্প রাজনৈতিক পরিকল্পনা নিয়ে ভাবছিল, যেখানে যুদ্ধ-পরবর্তী ইরানের সম্ভাব্য নেতৃত্ব হিসেবে আহমাদিনেজাদের নাম বিবেচনায় ছিল।

প্রতিবেদন অনুযায়ী, যুদ্ধের শুরুর দিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রকাশ্যে এমন ইঙ্গিত দিয়েছিলেন যে, ইসরাইলি হামলায় ইরানের সর্বোচ্চ নেতা ও গুরুত্বপূর্ণ সামরিক-রাজনৈতিক ব্যক্তিরা ক্ষতিগ্রস্ত হলে দেশটির ভেতর থেকেই নতুন নেতৃত্ব উঠে আসতে পারে।

দ্য নিউইয়র্ক টাইমস আরও দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কিছু কর্মকর্তার আলোচনায় নির্দিষ্টভাবে মাহমুদ আহমাদিনেজাদের নাম উঠে আসে। একসময় কট্টরপন্থি বক্তব্য এবং তীব্র যুক্তরাষ্ট্রবিরোধী অবস্থানের জন্য পরিচিত এই সাবেক প্রেসিডেন্টকে তখন যুদ্ধ-পরবর্তী পরিস্থিতিতে কার্যকর রাজনৈতিক বিকল্প হিসেবে দেখা হচ্ছিল।

প্রতিবেদনটিতে আরও বলা হয়, পুরো পরিকল্পনাটি মূলত ইসরাইলের দিক থেকেই তৈরি করা হয়েছিল এবং এ বিষয়ে আহমাদিনেজাদের সঙ্গে যোগাযোগেরও চেষ্টা হয়েছিল। তবে যুদ্ধের প্রথম দিন তেহরানে তার বাসভবনের কাছে ইসরাইলি হামলার ঘটনার পর তিনি পুরো উদ্যোগ নিয়ে হতাশ ও অনাগ্রহী হয়ে পড়েন।

মার্কিন কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, ইরানে সরকার পরিবর্তনের যে বৃহৎ পরিকল্পনা করা হয়েছিল, সেটি খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়ে এবং বাস্তবায়নের আগেই কার্যত অকার্যকর হয়ে যায়।

প্রতিবেদনটির সূত্র হিসেবে ইরান ইন্টারন্যাশনালের তথ্য উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ