ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।ট্রাম্পের দাবি, মার্কিন সামরিক বাহিনীর অভিযানে তেহরানের ইউরেনিয়াম মজুত এমনভাবে ধ্বংস করা হয়েছে যে ইরান আর তা পুনরুদ্ধার বা ব্যবহার করতে পারবে না। তার ভাষায়, এই হামলার ফলে ইরানের […]
ছবি: সংগৃহীত
ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম মজুত ধ্বংস করে দেওয়া হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
ট্রাম্পের দাবি, মার্কিন সামরিক বাহিনীর অভিযানে তেহরানের ইউরেনিয়াম মজুত এমনভাবে ধ্বংস করা হয়েছে যে ইরান আর তা পুনরুদ্ধার বা ব্যবহার করতে পারবে না। তার ভাষায়, এই হামলার ফলে ইরানের পারমাণবিক সক্ষমতায় বড় ধরনের আঘাত হানা হয়েছে।
তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়, ইরানের পারমাণবিক কর্মসূচিকে সম্পূর্ণ অকার্যকর করে দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে স্বাধীন কোনো সূত্র থেকে এখনো নিশ্চিত তথ্য পাওয়া যায়নি।
একই পোস্টে মার্কিন মূলধারার গণমাধ্যমেরও তীব্র সমালোচনা করেন ট্রাম্প। ইরান-ইসরাইল যুদ্ধ ইস্যুতে সরকারের ভূমিকা নিয়ে সমালোচনার জবাবে তিনি সংবাদমাধ্যমগুলোকে ‘ভুয়া’ ও ‘দুর্নীতিগ্রস্ত’ বলে আখ্যা দেন।
বিশ্লেষকদের মতে, ইসলামাবাদে সম্ভাব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা ঘিরে যখন অনিশ্চয়তা তৈরি হয়েছে, ঠিক সেই সময় ট্রাম্পের এমন কড়া মন্তব্য পরিস্থিতিকে আরও উত্তপ্ত করে তুলতে পারে।