মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, ইরানের ওপর আবার হামলা হলে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পথে যেতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই মাত্রার সমৃদ্ধকরণ ইরানের সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে রয়েছে এবং […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে বাড়তে থাকা উত্তেজনার মধ্যে পারমাণবিক কর্মসূচি নিয়ে নতুন হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির পার্লামেন্টের পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি জানিয়েছেন, ইরানের ওপর আবার হামলা হলে তারা ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ৯০ শতাংশ পর্যন্ত বাড়ানোর পথে যেতে পারে।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, এই মাত্রার সমৃদ্ধকরণ ইরানের সম্ভাব্য বিকল্পগুলোর মধ্যে রয়েছে এবং বিষয়টি পার্লামেন্টে পর্যালোচনার পরিকল্পনা চলছে।
বিশেষজ্ঞদের মতে, ৯০ শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়াম পারমাণবিক অস্ত্র তৈরির উপযোগী মাত্রার কাছাকাছি। ফলে ইরানের এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন উদ্বেগ তৈরি করেছে।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে তেহরানের এই অবস্থানকে তাৎপর্যপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। এর আগে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় সংরক্ষণের প্রস্তাব দিয়েছিলেন বলেও বিভিন্ন আন্তর্জাতিক প্রতিবেদনে উল্লেখ করা হয়।