দেশজুড়ে গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে মানববন্ধন গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে একটি বিদ্যুৎকেন্দ্রের সামনে শত শত মানুষকে মানবশৃঙ্খল তৈরি করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে। মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওর বর্ণনায় বলা হয়, সরকারি আহ্বানে সাড়া দিয়ে কাজেরুন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের […]
ছবি: সংগৃহীত
দেশজুড়ে গুরুত্বপূর্ণ বিদ্যুৎকেন্দ্রগুলোর চারপাশে মানববন্ধন গড়ে তোলার জন্য তরুণদের প্রতি আহ্বান জানিয়েছে ইরানের কর্তৃপক্ষ। দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ফার্স নিউজ এজেন্সি প্রকাশিত এক ভিডিওতে একটি বিদ্যুৎকেন্দ্রের সামনে শত শত মানুষকে মানবশৃঙ্খল তৈরি করে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।
মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ওই ভিডিওর বর্ণনায় বলা হয়, সরকারি আহ্বানে সাড়া দিয়ে কাজেরুন কম্বাইন্ড সাইকেল বিদ্যুৎকেন্দ্রের সামনে স্থানীয় সাধারণ মানুষ জড়ো হয়েছেন। সেখানে তারা প্রতীকী মানববন্ধন গড়ে গুরুত্বপূর্ণ স্থাপনাটির পাশে অবস্থান নেন।
পর্যবেক্ষকদের ধারণা, সম্ভাব্য হামলার আশঙ্কার প্রেক্ষাপটে অবকাঠামো রক্ষায় সংহতি প্রদর্শন এবং প্রতিরোধের বার্তা দিতেই এ কর্মসূচি নেওয়া হয়েছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প–এর সাম্প্রতিক হুঁশিয়ারির পর এমন দৃশ্য নতুন করে উদ্বেগের জন্ম দিয়েছে।
বিশ্লেষকদের মতে, এ ধরনের কর্মসূচি একদিকে জনসমর্থন ও প্রতিরোধের প্রতীক হিসেবে দেখা যেতে পারে। তবে সংঘাতপূর্ণ পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ স্থাপনার সামনে বেসামরিক মানুষের উপস্থিতি আন্তর্জাতিক মানবাধিকার ও মানবিক আইন নিয়েও প্রশ্ন তুলতে পারে।