সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:৫৭ পিএম, ১১ এপ্রিল ২০২৬

ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর

ইরান ও তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানেরও তীব্র সমালোচনা করেছেন। শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু এসব মন্তব্য করেন। পোস্টে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠী এবং এর মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে […]

ইরানের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরান ও তাদের মিত্রদের বিরুদ্ধে লড়াই অব্যাহত রাখার হুঁশিয়ারি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। একই সঙ্গে তিনি তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ানেরও তীব্র সমালোচনা করেছেন।

শনিবার (১১ এপ্রিল) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহু এসব মন্তব্য করেন। পোস্টে তিনি স্পষ্ট ভাষায় বলেন, “আমার নেতৃত্বে ইসরায়েল ইরানের সন্ত্রাসী শাসকগোষ্ঠী এবং এর মিত্রদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবে।”

ইসরায়েলি প্রধানমন্ত্রী তার বক্তব্যে এরদোয়ানের বিরুদ্ধেও অভিযোগ তোলেন। তিনি বলেন, এরদোয়ান ইরানকে ‘সহযোগিতা’ করছেন এবং কুর্দিদের বিরুদ্ধে ‘গণহত্যা’ চালানোর জন্য দায়ী।

নেতানিয়াহুর এই মন্তব্য এমন এক সময়ে এলো, যখন ইরান, ইসরায়েল এবং সংশ্লিষ্ট আঞ্চলিক শক্তিগুলোর মধ্যে উত্তেজনা নতুন করে আলোচনায় এসেছে। বিশেষ করে চলমান কূটনৈতিক তৎপরতা ও যুদ্ধবিরতি-সম্পর্কিত আলোচনা সামনে থাকায় তার এই বক্তব্যকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।

ইসরায়েলি নেতৃত্ব বরাবরই ইরানকে নিজেদের প্রধান নিরাপত্তা হুমকি হিসেবে তুলে ধরে আসছে। নেতানিয়াহুর সাম্প্রতিক পোস্টও সেই ধারাবাহিকতারই অংশ বলে মনে করছেন পর্যবেক্ষকেরা।

তবে আঞ্চলিক পরিস্থিতি যখন জটিল ও সংবেদনশীল, তখন এমন কঠোর ভাষার বার্তা মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়াতে পারে বলেও মনে করা হচ্ছে।

সূত্র: আল–জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ