সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৩০ অপরাহ্ন, ৬ মে ২০২৬

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ‘অবৈধ’: চীন

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ‘অবৈধ’ বলে আখ্যা দিয়েছে চীন। বুধবার (৬ মে) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। বৈঠকে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি জোর দিয়ে বলেন, উত্তেজনা কমাতে দ্রুত একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রয়োজন এবং সংকট সমাধানে সংশ্লিষ্ট […]

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ ‘অবৈধ’: চীন

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক পদক্ষেপকে ‘অবৈধ’ বলে আখ্যা দিয়েছে চীন। বুধবার (৬ মে) বেইজিংয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই।

বৈঠকে ওয়াং ই বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি বর্তমানে অত্যন্ত উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। তিনি জোর দিয়ে বলেন, উত্তেজনা কমাতে দ্রুত একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি প্রয়োজন এবং সংকট সমাধানে সংশ্লিষ্ট পক্ষগুলোর মধ্যে সরাসরি সংলাপ শুরু করা জরুরি। এ প্রক্রিয়ায় চীন সক্রিয়ভাবে ভূমিকা রাখতে প্রস্তুত বলেও জানান তিনি।

চীনের এই অবস্থানকে স্বাগত জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। তিনি বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পদক্ষেপের বিরুদ্ধে বেইজিংয়ের অবস্থান ইরানের প্রতি তাদের বন্ধুত্বপূর্ণ মনোভাবেরই প্রতিফলন। তার অভিযোগ, এই হামলা সরাসরি আগ্রাসনের শামিল এবং আন্তর্জাতিক আইনের গুরুতর লঙ্ঘন।

আরাগচি আরও জানান, তেহরান কূটনৈতিক পথেই নিজেদের অধিকার ও স্বার্থ রক্ষা করতে চায়। তবে যেকোনো সমাধান হতে হবে ন্যায্য ও পূর্ণাঙ্গ—এমন শর্তেই তারা কোনো চুক্তিতে সম্মত হবে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ