রাশিয়া ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম Al Jazeera এ তথ্য জানিয়েছে। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক ব্রিফিংয়ে বলেন, ইরানের মতো একটি সার্বভৌম রাষ্ট্রের নেতৃত্বকে ক্ষতিগ্রস্ত করতে এমন হত্যাকাণ্ডের ঘটনা গ্রহণযোগ্য নয়। এ ধরনের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে মস্কো। এর আগে মঙ্গলবার ইরান–এর নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার পাশাপাশি ইসরায়েল […]
ছবি: সংগৃহীত
রাশিয়া ইরানের শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা আলি লারিজানি হত্যার ঘটনায় নিন্দা জানিয়েছে। আন্তর্জাতিক গণমাধ্যম Al Jazeera এ তথ্য জানিয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ এক ব্রিফিংয়ে বলেন, ইরানের মতো একটি সার্বভৌম রাষ্ট্রের নেতৃত্বকে ক্ষতিগ্রস্ত করতে এমন হত্যাকাণ্ডের ঘটনা গ্রহণযোগ্য নয়। এ ধরনের পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে মস্কো।
এর আগে মঙ্গলবার ইরান–এর নিরাপত্তা প্রধান লারিজানিকে হত্যার পাশাপাশি ইসরায়েল বাসিজ বাহিনীর কমান্ডার সোলাইমানিকেও হত্যা করেছে বলে জানা যায়।
বুধবার আরও দাবি করা হয়, ইরানের গোয়েন্দা বিষয়ক মন্ত্রী ইসমাইল খতিবকেও হত্যার লক্ষ্যবস্তু করা হয়েছে।
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে এ ঘটনাগুলো নতুন করে উদ্বেগ বাড়িয়েছে।