সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:১২ অপরাহ্ন, ১৩ মার্চ ২০২৬

ইরানের সরকার পতন হবে, তবে হয়তো এখনই নয়: ট্রাম্প

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর সামরিক হামলার পর দেশটির জনগণ শেষ পর্যন্ত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে, তবে এটি তাৎক্ষণিকভাবে ঘটবে না। খবর আল জাজিরা। Fox News Radio–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যাদের হাতে অস্ত্র নেই, তাদের জন্য এটি বড় একটি বাধা। তবে এটি ঘটবে—হয়তো এখনই নয়।” তিনি আরও বলেন, সময় […]

ইরানের সরকার পতন হবে, তবে হয়তো এখনই নয়: ট্রাম্প

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল–এর সামরিক হামলার পর দেশটির জনগণ শেষ পর্যন্ত সরকারকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে পারে, তবে এটি তাৎক্ষণিকভাবে ঘটবে না। খবর আল জাজিরা।

Fox News Radio–কে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, “যাদের হাতে অস্ত্র নেই, তাদের জন্য এটি বড় একটি বাধা। তবে এটি ঘটবে—হয়তো এখনই নয়।”

তিনি আরও বলেন, সময় লাগলেও ইরানের জনগণ শেষ পর্যন্ত সরকারের বিরুদ্ধে অবস্থান নিতে পারে এবং পরিবর্তন ঘটাতে পারে।

তবে যুদ্ধ শুরুর পর থেকে এখন পর্যন্ত ইরানে বড় ধরনের কোনো বিক্ষোভ বা ক্ষমতাসীন ব্যবস্থার বিরুদ্ধে উল্লেখযোগ্য বিদ্রোহের লক্ষণ দেখা যায়নি। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলায় ইতোমধ্যে ১,৩০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ