যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও নতুন করে শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র আজ রাতেই ইরানের ওপর বড় ধরনের আঘাত হানতে পারে। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি। সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে আবারও নতুন করে শক্তিশালী হামলার হুঁশিয়ারি দিয়েছেন। তুরস্কের আঙ্কারায় ন্যাটো শীর্ষ সম্মেলনের ফাঁকে সাংবাদিকদের তিনি বলেন, যুক্তরাষ্ট্র আজ রাতেই ইরানের ওপর বড় ধরনের আঘাত হানতে পারে। একই সঙ্গে ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের অস্থায়ী যুদ্ধবিরতি কার্যত শেষ হয়ে গেছে বলেও মন্তব্য করেন তিনি।
সম্মেলনের ফাঁকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে বৈঠকে যাওয়ার আগে ট্রাম্প সাংবাদিকদের বলেন, ইরান প্রতিদিন চুক্তি ভঙ্গ করছে। তিনি আরও ইঙ্গিত দেন, নতুন করে হামলা চালানো হতে পারে এবং ইরানের নেতৃত্বের সঙ্গে আলোচনাকে তিনি ‘সময় নষ্ট’ বলেও মনে করছেন।
ট্রাম্প বলেন, “আজ রাতে আমরা তাদের ওপর খুব শক্ত আঘাত হানতে যাচ্ছি।” পরে তিনি আরও মন্তব্য করেন যে, ইরানিদের বিষয়ে কঠোর অবস্থান নেওয়া ছাড়া বিকল্প নেই। তার এই বক্তব্যের পর আন্তর্জাতিক জ্বালানি বাজারেও তাৎক্ষণিক প্রতিক্রিয়া দেখা দেয়।
এর আগে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান অস্থায়ী যুদ্ধবিরতিকে ‘শেষ’ বলে ঘোষণা করেন ট্রাম্প। তিনি বলেন, তার দৃষ্টিতে সমঝোতাটি আর কার্যকর নেই। তবে একই সঙ্গে মার্কিন কূটনৈতিক আলোচকরা চাইলে সংলাপ চালিয়ে যেতে পারেন বলেও জানান তিনি।
মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানকে কখনোই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া হবে না। তাঁর ভাষায়, চুক্তি করে হোক বা না হোক, তেহরানকে পারমাণবিক সক্ষমতা অর্জন থেকে বিরত রাখা হবে।
ট্রাম্পের এই মন্তব্যের পর বাজারে অস্থিরতা তৈরি হয়। রয়টার্স, সিবিএস ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, তেলের দাম দ্রুত বেড়ে যায় এবং শেয়ারবাজারেও চাপ সৃষ্টি হয়। হরমুজ প্রণালিকে ঘিরে নতুন উত্তেজনা জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ আরও বাড়িয়েছে।
রয়টার্সের খবরে বলা হয়েছে, ট্রাম্পের বক্তব্যের প্রেক্ষিতে নতুন হামলার আশঙ্কা নিয়ে মধ্যপ্রাচ্যে উদ্বেগ আরও তীব্র হয়েছে। একইসঙ্গে কূটনৈতিক আলোচনার ভবিষ্যৎও নতুন অনিশ্চয়তার মুখে পড়েছে।
সূত্র: রয়টার্স, এপি, সিবিএস নিউজ