ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানে নবম দফায় হামলা শুরু করেছে। এক মুখপাত্রের দাবি, এই অভিযানে ইরানি শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে। ইরানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, তেহরান ও এর পশ্চিমে অবস্থিত কারাজ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, […]
ছবি: সংগৃহীত
ইসরাইলি সামরিক বাহিনী জানিয়েছে, তারা ইরানের রাজধানী তেহরানে নবম দফায় হামলা শুরু করেছে। এক মুখপাত্রের দাবি, এই অভিযানে ইরানি শাসনব্যবস্থার গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্যবস্তু করা হচ্ছে।
ইরানি সংবাদমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, তেহরান ও এর পশ্চিমে অবস্থিত কারাজ শহরে একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার টেলিগ্রামে দেওয়া এক বার্তায় ইসরাইলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) জানায়, তেহরানের বিভিন্ন কৌশলগত স্থাপনায় বড় ধরনের বিমান হামলা চালানো হচ্ছে। এতে রাজধানীর কেন্দ্রস্থলে অবস্থিত একাধিক গুরুত্বপূর্ণ সরকারি স্থাপনা লক্ষ্যবস্তু করা হয়েছে বলে দাবি করা হয়। এসব স্থাপনার মধ্যে প্রেসিডেন্সিয়াল অফিস, সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ভবন এবং রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্রের নাম উল্লেখ করা হয়েছে।
এদিকে ইসরাইলি সামরিক বাহিনী তেহরানের একটি শিল্প এলাকা এবং রাজধানীর কাছে অবস্থিত পায়াম আন্তর্জাতিক বিমানবন্দরের আশপাশের এলাকা থেকে বেসামরিক নাগরিকদের সরে যাওয়ার নির্দেশ দিয়েছে। সতর্কবার্তায় বলা হয়েছে, আগামী কয়েক ঘণ্টার মধ্যে ওই এলাকাগুলোতে সামরিক অভিযান পরিচালিত হতে পারে।