সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:০১ পূর্বাহ্ন, ৮ এপ্রিল ২০২৬

ইরানে হামলা দুই সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা ট্রাম্পের

ইরানের ওপর পরিকল্পিত হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি এই সিদ্ধান্তের কথা জানান। ট্রাম্প জানান, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি হামলার সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দিয়েছেন। তবে এই স্থগিতাদেশ কার্যকর থাকবে একটি শর্তে। তার দাবি, ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে আন্তর্জাতিক […]

ইরানে হামলা দুই সপ্তাহের জন্য স্থগিতের ঘোষণা ট্রাম্পের
নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের ওপর পরিকল্পিত হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইরানের বিরুদ্ধে কঠোর হুমকি দেওয়ার কিছুক্ষণের মধ্যেই তিনি এই সিদ্ধান্তের কথা জানান।

ট্রাম্প জানান, নির্ধারিত সময়সীমা শেষ হওয়ার আগেই তিনি হামলার সিদ্ধান্ত আপাতত পিছিয়ে দিয়েছেন। তবে এই স্থগিতাদেশ কার্যকর থাকবে একটি শর্তে। তার দাবি, ইরানকে অবিলম্বে এবং সম্পূর্ণ নিরাপদভাবে আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালি জাহাজ চলাচলের জন্য খুলে দিতে হবে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের বিশেষ অনুরোধের পরই এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে ট্রাম্প তার মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যমে উল্লেখ করেন। তিনি লেখেন, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরের অনুরোধ বিবেচনায় ইরানের বিরুদ্ধে পূর্বনির্ধারিত বড় হামলা দুই সপ্তাহের জন্য স্থগিত রাখা হয়েছে।

ট্রাম্প আরও জানান, এই সময়ের মধ্যে দুই পক্ষের মধ্যে একটি সাময়িক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। তবে তার ভাষায়, এর মূল শর্ত হলো—হরমুজ প্রণালি অবশ্যই নিরাপদ ও বাধাহীনভাবে খুলে দিতে হবে।

সূত্র: রয়টার্স

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ