ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের ইতিবাচক দিক তুলে ধরলেও চলমান সংঘাতে সরাসরি অংশ নেবে না বলে জানিয়েছে NATO। জোটটির মহাসচিব Mark Rutte স্পষ্ট করে বলেছেন, এই যুদ্ধে নেটোর সম্পৃক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই। ব্রাসেলসে জার্মান সম্প্রচারমাধ্যম ARD-কে দেওয়া সাক্ষাৎকারে রুটে বলেন, নেটো সরাসরি এই সংঘাতে জড়াবে না। তবে জোটভুক্ত দেশগুলো চাইলে যুক্তরাষ্ট্র ও […]
ছবি: সংগৃহীত
ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক অভিযানের ইতিবাচক দিক তুলে ধরলেও চলমান সংঘাতে সরাসরি অংশ নেবে না বলে জানিয়েছে NATO। জোটটির মহাসচিব Mark Rutte স্পষ্ট করে বলেছেন, এই যুদ্ধে নেটোর সম্পৃক্ত হওয়ার কোনো পরিকল্পনা নেই।
ব্রাসেলসে জার্মান সম্প্রচারমাধ্যম ARD-কে দেওয়া সাক্ষাৎকারে রুটে বলেন, নেটো সরাসরি এই সংঘাতে জড়াবে না। তবে জোটভুক্ত দেশগুলো চাইলে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উদ্যোগকে সহায়তা করতে পারে।
তিনি আরও মন্তব্য করেন, ওয়াশিংটন ও তেল আবিবের সামরিক পদক্ষেপ ইরানের পারমাণবিক ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সক্ষমতা বৃদ্ধির প্রচেষ্টাকে দুর্বল করছে। তার ভাষায়, এ ধরনের পদক্ষেপ তেহরানের সামরিক সক্ষমতা সীমিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
সূত্র: আল-জাজিরা