সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৫:৪২ অপরাহ্ন, ৫ মে ২০২৬

ইরান চুক্তি করতে চাইছে, দাবি ট্রাম্পের

ইরান চুক্তিতে পৌঁছাতে চাইছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত, কিন্তু এখন তারা টিকে থাকার চেষ্টা করছে।মঙ্গলবার (৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, “পরিস্থিতি এখন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা […]

ইরান চুক্তি করতে চাইছে, দাবি ট্রাম্পের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরান চুক্তিতে পৌঁছাতে চাইছে বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ভাষায়, যুদ্ধ না হলে ইরান এতদিনে পুরো মধ্যপ্রাচ্য দখল করে নিত, কিন্তু এখন তারা টিকে থাকার চেষ্টা করছে।
মঙ্গলবার (৫ মে) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।
হরমুজ প্রণালির পরিস্থিতি নিয়ে মন্তব্য করতে গিয়ে ট্রাম্প বলেন, “পরিস্থিতি এখন আমাদের পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। আপনারা জানেন, অবরোধ দুর্দান্তভাবে সফল। এটি যেন একটি মজবুত দেয়াল। কেউ এই অবরোধকে চ্যালেঞ্জ করার সাহস পাবে না। আমি মনে করি এটি খুব ভালোভাবে কাজ করছে।”
গতকাল দক্ষিণ কোরিয়ার একটি জাহাজে হামলার বিষয়ে তিনি বলেন, জাহাজটিতে গুলি চালানো হলেও সেটি চলতে সক্ষম ছিল। তিনি আরও জানান, ওই জাহাজটি যুক্তরাষ্ট্রের সুরক্ষায় থাকা বহরের অংশ ছিল না।
ইরানের সমালোচনা করে ট্রাম্প বলেন, “ইরান ঠিকই চুক্তি করতে চায়। তবে তাদের একটি বিষয় আমার পছন্দ নয়—তারা আমার সঙ্গে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে কথা বলে। কিন্তু তারা যাওয়ার পর টেলিভিশনে গিয়ে বলে আমরা প্রেসিডেন্টের সঙ্গে কোনো কথা বলিনি।”
ইরানের সামরিক সক্ষমতা নিয়ে তীব্র সমালোচনা করে তিনি বলেন, “তারা তো এখন চুক্তি করতে চাইবেই। কেননা যখন কারও সামরিক বাহিনী পুরোপুরি ধ্বংস হয়ে যায়, তখনতো চুক্তি চাইবেই। আমরা এখন তাদের সঙ্গে যা কিছু চাই সবই করতে পারি।”
তথ্যসূত্র: আল-জাজিরা

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ