মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর সাবেক প্রধান অমরজিৎ সিং দুলাত মন্তব্য করেছেন, চলমান সংঘাতে ইরান পরাজিত হবে না এবং এই পরিস্থিতিতে ভারত-এর উচিত বন্ধুপ্রতিম দেশের পাশে দাঁড়ানো। ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন। দুলাত বলেন, ইরানকে ঘিরে বর্তমান সংঘাত নতুন নয়; বরং এটি দীর্ঘদিন ধরে চলমান একটি […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনার মধ্যে রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং-এর সাবেক প্রধান অমরজিৎ সিং দুলাত মন্তব্য করেছেন, চলমান সংঘাতে ইরান পরাজিত হবে না এবং এই পরিস্থিতিতে ভারত-এর উচিত বন্ধুপ্রতিম দেশের পাশে দাঁড়ানো।
ভারতীয় বার্তা সংস্থা এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ মন্তব্য করেন।
দুলাত বলেন, ইরানকে ঘিরে বর্তমান সংঘাত নতুন নয়; বরং এটি দীর্ঘদিন ধরে চলমান একটি বিরোধের ধারাবাহিকতা। তার মতে, গত দুই থেকে আড়াই দশক ধরে এ ধরনের উত্তেজনা অব্যাহত রয়েছে।
তিনি আরও উল্লেখ করেন, ঐতিহাসিকভাবে ভারত ও ইরানের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান এবং বিভিন্ন সংকটের সময় ইরান ভারতের পাশে থেকেছে। এই প্রেক্ষাপটে বর্তমান পরিস্থিতিতেও ভারতের দায়িত্ব রয়েছে ভারসাম্যপূর্ণ অবস্থান নিয়ে ইরানকে সমর্থন করার।
পররাষ্ট্রনীতির দিক থেকে এ সম্পর্ককে গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, পারস্পরিক আস্থা ও সহযোগিতার ভিত্তিতেই দুই দেশের সম্পর্ক গড়ে উঠেছে। তাই বর্তমান সংকটে ভারতের ভূমিকা হওয়া উচিত সময়োপযোগী ও বিচক্ষণ।
যুদ্ধের সম্ভাব্য ফলাফল প্রসঙ্গে তিনি বলেন, পশ্চিমা দেশ ও ইসরাইলের চাপ সত্ত্বেও ইরান শেষ পর্যন্ত পরাজিত হবে না বলে তিনি মনে করেন।