যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার ধারণা ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, হরমুজ প্রণালিও আবার খুলে দেওয়া হবে। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। ট্রাম্পের দাবি, মার্কিন বাহিনী ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে অনেকটাই নিস্তেজ করে দিয়েছে। তাই ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আর […]
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তার ধারণা ইরানের সঙ্গে চলমান যুদ্ধ খুব শিগগিরই শেষ হয়ে যেতে পারে। একই সঙ্গে তিনি আশা প্রকাশ করেছেন, হরমুজ প্রণালিও আবার খুলে দেওয়া হবে। নিউইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।
ট্রাম্পের দাবি, মার্কিন বাহিনী ইতোমধ্যে ইরানের সামরিক সক্ষমতাকে অনেকটাই নিস্তেজ করে দিয়েছে। তাই ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের আর দীর্ঘদিন অবস্থান করার প্রয়োজন নাও হতে পারে।
মার্কিন প্রেসিডেন্ট বলেন, “আমরা সেখানে আর খুব বেশিদিন থাকব না।” তবে ইরানের অবশিষ্ট সামরিক সক্ষমতা পুরোপুরি দূর করতে এখনো কিছু কাজ বাকি রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।
ট্রাম্প আরও বলেন, তিনি আশা করছেন হরমুজ প্রণালি আবার চালু হবে। তার মতে, এই জলপথের ওপর নির্ভরশীল দেশগুলো নিজেরাই এগিয়ে এসে তা পুনরায় উন্মুক্ত করার উদ্যোগ নিতে পারে।
তিনি বলেন, “আমি মনে করি এটি স্বাভাবিকভাবেই খুলে যাবে। দেশটিকে আমরা বিধ্বস্ত করে দিয়েছি। তাদের আর শক্তি অবশিষ্ট নেই। আর যে সব দেশ এই প্রণালি ব্যবহার করছে, তাদেরই এগিয়ে এসে এটি খুলতে দেওয়া উচিত। কারণ আমার ধারণা, যারা তেল নিয়ন্ত্রণ করছে, তারা প্রণালিটি খুলে দিতে পেরে খুশি হবে।”
সূত্র: আলজাজিরা