সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:০৬ অপরাহ্ন, ৯ মে ২০২৬

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় ক্ষুব্ধ আমিরাত, ফেরত পাঠানো হচ্ছে শ্রমিকদের

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত বন্ধে পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগে অসন্তোষ তৈরি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। এর জেরে দেশটিতে কর্মরত পাকিস্তানি শ্রমিকদের ব্যাপক হারে ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে। এতে পাকিস্তানের অন্যতম বড় বৈদেশিক কর্মসংস্থান বাজার ঝুঁকির মুখে পড়েছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে বহু পাকিস্তানি শ্রমিককে হঠাৎ আটক, জিজ্ঞাসাবাদ […]

ইরান যুদ্ধ বন্ধে পাকিস্তানের মধ্যস্থতায় ক্ষুব্ধ আমিরাত, ফেরত পাঠানো হচ্ছে শ্রমিকদের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান সংঘাত বন্ধে পাকিস্তানের মধ্যস্থতার উদ্যোগে অসন্তোষ তৈরি হয়েছে সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে। এর জেরে দেশটিতে কর্মরত পাকিস্তানি শ্রমিকদের ব্যাপক হারে ফেরত পাঠানোর অভিযোগ উঠেছে। এতে পাকিস্তানের অন্যতম বড় বৈদেশিক কর্মসংস্থান বাজার ঝুঁকির মুখে পড়েছে।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত কয়েক সপ্তাহে বহু পাকিস্তানি শ্রমিককে হঠাৎ আটক, জিজ্ঞাসাবাদ এবং পরে দেশে ফেরত পাঠানো হয়েছে। বিশেষ করে শিয়া সম্প্রদায়ের পাকিস্তানিদের বেশি লক্ষ্যবস্তু করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।

পাকিস্তানি শিয়া নেতাদের দাবি, এপ্রিলের মাঝামাঝি থেকে হাজার হাজার শিয়া নাগরিককে আমিরাত থেকে বহিষ্কার করা হয়েছে। তবে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় গণহারে বহিষ্কারের অভিযোগ অস্বীকার করেছে। তাদের দাবি, শুধুমাত্র অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতির উদ্যোগে পাকিস্তান ভূমিকা রাখার পর থেকেই পরিস্থিতির অবনতি শুরু হয়। একই সময়ে আমিরাত পাকিস্তানকে দেওয়া ৩ দশমিক ৫ বিলিয়ন ডলারের ঋণও প্রত্যাহার করে নেয়। পরে সৌদি আরব পাকিস্তানকে সহায়তা হিসেবে ৩ বিলিয়ন ডলারের আমানতের প্রস্তাব দেয়।

আমিরাতে বসবাসকারী কয়েকজন পাকিস্তানি শ্রমিক জানিয়েছেন, কোনো স্পষ্ট কারণ ছাড়াই তাদের আটক করা হয় এবং পরে জরুরি ভ্রমণ নথি দিয়ে দেশে ফেরত পাঠানো হয়। অনেকে দাবি করেছেন, তাদের “একমাত্র অপরাধ” ছিল শিয়া সম্প্রদায়ের সদস্য হওয়া।

সংযুক্ত আরব আমিরাতে বর্তমানে ২০ লাখের বেশি পাকিস্তানি কাজ করছেন। গত বছর তারা পাকিস্তানে ৮০০ কোটি ডলারের বেশি রেমিট্যান্স পাঠিয়েছেন। ফলে এই উত্তেজনা দীর্ঘস্থায়ী হলে পাকিস্তানের অর্থনীতিতেও বড় প্রভাব পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

বিশ্লেষকদের মতে, ইরান যুদ্ধ নিয়ে পাকিস্তানের অবস্থান, সৌদি আরবের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক এবং মধ্যপ্রাচ্যের আঞ্চলিক রাজনীতির টানাপোড়েন—সব মিলিয়ে ইসলামাবাদ এখন কঠিন কূটনৈতিক ভারসাম্যের মধ্যে পড়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ