মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরান শুক্রবার (৬ মার্চ) ইসরাইল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হয়েছে এবং সম্ভাব্য আঘাত ঠেকাতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। ইসরাইলি বাহিনীর তথ্য অনুযায়ী, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে এবং বিভিন্ন এলাকায় […]
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়িয়ে ইরান শুক্রবার (৬ মার্চ) ইসরাইল লক্ষ্য করে একাধিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে বলে জানিয়েছে ইসরাইলি সামরিক বাহিনী। হামলা প্রতিহত করতে দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দ্রুত সক্রিয় করা হয়েছে এবং সম্ভাব্য আঘাত ঠেকাতে সেনাবাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
ইসরাইলি বাহিনীর তথ্য অনুযায়ী, নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্রগুলো মোকাবিলায় প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে এবং বিভিন্ন এলাকায় পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে।
এদিকে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) দাবি করেছে, তারা ইসরাইলের বিরুদ্ধে তাদের সামরিক অভিযানের ২৩তম ধাপ শুরু করেছে। দেশটির আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি আইআরজিসির বরাত দিয়ে এ তথ্য প্রকাশ করেছে।
অন্যদিকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান, চলমান উত্তেজনা কমাতে কয়েকটি দেশ মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে। তিনি বলেন, অঞ্চলটিতে স্থায়ী শান্তি বজায় রাখার পক্ষে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। তবে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষার প্রশ্নে কোনো ধরনের আপস করা হবে না।
তিনি আরও বলেন, যারা সংঘাতের সূচনা করেছে এবং ইরানের জনগণকে অবমূল্যায়ন করেছে, তাদের বিষয়েই মধ্যস্থতাকারীদের সমাধানের পথ খুঁজতে হবে। যদিও কোন কোন দেশ মধ্যস্থতার উদ্যোগ নিয়েছে, সে বিষয়ে নির্দিষ্ট করে কিছু জানাননি তিনি।