সরকার পরিবর্তনের চেষ্টা করা হলে ইসরাইলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ডিমোনাকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে তেহরান। এ তথ্য প্রকাশ করেছে Al Jazeera। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ISNA জানিয়েছে, দেশটির এক সামরিক কর্মকর্তা এ হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা চালায়, তাহলে ইরান দক্ষিণ ইসরায়েলের ডিমোনা […]
ছবি: সংগৃহীত
সরকার পরিবর্তনের চেষ্টা করা হলে ইসরাইলের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনা ডিমোনাকে লক্ষ্য করে হামলা চালানো হতে পারে—এমন সতর্কবার্তা দিয়েছে তেহরান। এ তথ্য প্রকাশ করেছে Al Jazeera।
ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ISNA জানিয়েছে, দেশটির এক সামরিক কর্মকর্তা এ হুঁশিয়ারি দিয়েছেন। তার বক্তব্য অনুযায়ী, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যদি ইরানে সরকার পরিবর্তনের চেষ্টা চালায়, তাহলে ইরান দক্ষিণ ইসরায়েলের ডিমোনা স্থাপনাকে লক্ষ্যবস্তু করতে পারে।
ডিমোনা নিউক্লিয়ার রিসার্চ সেন্টার নেগেভ মরুভূমিতে অবস্থিত এবং এটি ইসরাইলের পারমাণবিক কর্মসূচির কেন্দ্র হিসেবে পরিচিত। দীর্ঘদিন ধরে এটি দেশটির পারমাণবিক গবেষণা ও সক্ষমতার গুরুত্বপূর্ণ স্থাপনা হিসেবে বিবেচিত হয়ে আসছে।
এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।