সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:০৯ অপরাহ্ন, ১৬ মার্চ ২০২৬

ইসরাইলে শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, এবার প্রথমবারের মতো দূরপাল্লার ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে। রোববার এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, ইসরায়েল–এর সামরিক ও প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য […]

ইসরাইলে শব্দের চেয়ে ১৩ গুণ বেশি গতির ক্ষেপণাস্ত্র হামলা ইরানের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইসরাইলের বিভিন্ন লক্ষ্যবস্তুতে নতুন করে ক্ষেপণাস্ত্র হামলা চালানোর দাবি করেছে ইরান। দেশটির সামরিক বাহিনী জানিয়েছে, এবার প্রথমবারের মতো দূরপাল্লার ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়েছে।

রোববার এক বিবৃতিতে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানায়, ইসরায়েল–এর সামরিক ও প্রতিরক্ষা শিল্প সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি এ তথ্য প্রকাশ করেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের হামলা শুরুর পর এই প্রথমবার কৌশলগত সলিড-ফুয়েল চালিত ‘সেজিল’ ক্ষেপণাস্ত্র ব্যবহার করল তেহরান।

আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, সেজিল ক্ষেপণাস্ত্রের সম্ভাব্য পাল্লা প্রায় ২ হাজার থেকে ২ হাজার ৫০০ কিলোমিটার। একই সঙ্গে এর গতি শব্দের চেয়ে প্রায় ১৩ গুণ বেশি বলে দাবি করা হয়।

এই হামলার বিষয়ে তাৎক্ষণিকভাবে ইসরায়েলের পক্ষ থেকে বিস্তারিত প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে চলমান সংঘাতের মধ্যে দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করছেন বিশ্লেষকরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ