ইসরায়েলের আরোপিত বিধিনিষেধ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন প্রায় ৬৫ হাজার মুসল্লি। শুক্রবার (৫ জুন) ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি পবিত্র এ মসজিদে সমবেত হতে থাকেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে আল-আকসা মসজিদের প্রাঙ্গণ মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে। আশপাশের এলাকাও […]
ছবি: সংগৃহীত
ইসরায়েলের আরোপিত বিধিনিষেধ ও কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যেও পূর্ব জেরুজালেমের আল-আকসা মসজিদে জুমার নামাজ আদায় করেছেন প্রায় ৬৫ হাজার মুসল্লি। শুক্রবার (৫ জুন) ভোর থেকেই হাজার হাজার ফিলিস্তিনি পবিত্র এ মসজিদে সমবেত হতে থাকেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে, সকাল গড়ানোর সঙ্গে সঙ্গে আল-আকসা মসজিদের প্রাঙ্গণ মুসল্লিদের উপস্থিতিতে পূর্ণ হয়ে ওঠে। আশপাশের এলাকাও তখন মানুষের ভিড়ে জমজমাট হয়ে ওঠে।
প্রতিবেদনে আরও বলা হয়, ইসরায়েলি নিরাপত্তা বিধিনিষেধ এবং নানা বাধা অতিক্রম করেই বহু ফিলিস্তিনি জুমার নামাজে অংশ নিতে মসজিদে পৌঁছান। কেউ কেউ দীর্ঘ পথ হেঁটে, কেউবা চেকপোস্টের জটিলতা পেরিয়ে সেখানে উপস্থিত হন।
গত কয়েক বছর ধরে পশ্চিম তীর ও গাজা উপত্যকা থেকে আসা ফিলিস্তিনিদের আল-আকসা মসজিদে প্রবেশের ক্ষেত্রে ইসরায়েল কঠোর নিয়ন্ত্রণ বজায় রেখে আসছে। এর ফলে অনেক মুসল্লি সরাসরি মসজিদে গিয়ে নামাজ আদায়ের সুযোগ পাচ্ছেন না বলে অভিযোগ রয়েছে।
ফিলিস্তিনিরা দীর্ঘদিন ধরে আল-আকসায় প্রবেশে আরোপিত এসব বিধিনিষেধ শিথিল করার দাবি জানিয়ে আসছেন। তাদের মতে, মুসলমানদের তৃতীয় পবিত্রতম স্থানটিতে নির্বিঘ্নে প্রবেশের অধিকার নিশ্চিত করা প্রয়োজন।