সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৫৪ পিএম, ২৫ মার্চ ২০২৬

ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ভূমধ্যসাগরীয় উপকূলের হাদেরায় অবস্থিত কেন্দ্রটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে। বিবিসি যাচাইকৃত একটি ভিডিও ফুটেজে বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশে ধূসর ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি নিশ্চিত করেছে, ভিডিওটি সাম্প্রতিক এবং ঘটনাস্থলটি হাদেরার ওই বিদ্যুৎকেন্দ্রই। ২০২২ সালে কয়লাচালিত কেন্দ্র থেকে গ্যাসচালিত […]

ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইসরায়েলের অন্যতম বড় বিদ্যুৎকেন্দ্রে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে। ভূমধ্যসাগরীয় উপকূলের হাদেরায় অবস্থিত কেন্দ্রটি থেকে ধোঁয়া উঠতে দেখা গেছে।

বিবিসি যাচাইকৃত একটি ভিডিও ফুটেজে বিদ্যুৎকেন্দ্রের একটি কুলিং টাওয়ারের পাশে ধূসর ধোঁয়া আকাশে উঠতে দেখা যায়। স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করে বিবিসি নিশ্চিত করেছে, ভিডিওটি সাম্প্রতিক এবং ঘটনাস্থলটি হাদেরার ওই বিদ্যুৎকেন্দ্রই। ২০২২ সালে কয়লাচালিত কেন্দ্র থেকে গ্যাসচালিত স্থাপনায় রূপান্তরিত এই কেন্দ্রটি ইসরায়েলের জ্বালানি অবকাঠামোর গুরুত্বপূর্ণ অংশ।

দ্য টাইমস অব ইসরায়েল জানায়, ইসরায়েল ইলেকট্রিক করপোরেশনের বরাতে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আঘাত হানলেও বিদ্যুৎকেন্দ্রটির মূল অবকাঠামোতে বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

ইরানের পক্ষ থেকে এ হামলা নিয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি। তবে আঞ্চলিক উত্তেজনার মধ্যে এই হামলাকে ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে ইরানের সক্ষমতার প্রকাশ হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ