গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া ত্রাণবাহী নৌবহর থেকে ১০০ জনেরও বেশি কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। পরে তাদের গ্রিসের ক্রিট দ্বীপে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা আয়োজকরা। শুক্রবার রয়টার্সের বরাতে আল-জাজিরা এ তথ্য জানায়। ফ্রিডম ফ্লোটিলার পক্ষ থেকে বলা হয়েছে, নৌবহরের মোট ১৬৮ জন সদস্যকে ক্রিটে স্থানান্তর করা হয়েছে। তবে এখনও দুজন […]
ছবি: সংগৃহীত
গাজায় মানবিক সহায়তা পৌঁছে দিতে যাওয়া ত্রাণবাহী নৌবহর থেকে ১০০ জনেরও বেশি কর্মীকে আটক করেছে ইসরায়েলি বাহিনী। পরে তাদের গ্রিসের ক্রিট দ্বীপে সরিয়ে নেওয়া হয় বলে জানিয়েছে ফ্রিডম ফ্লোটিলা আয়োজকরা।
শুক্রবার রয়টার্সের বরাতে আল-জাজিরা এ তথ্য জানায়। ফ্রিডম ফ্লোটিলার পক্ষ থেকে বলা হয়েছে, নৌবহরের মোট ১৬৮ জন সদস্যকে ক্রিটে স্থানান্তর করা হয়েছে। তবে এখনও দুজন কর্মী ইসরায়েলি কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে রয়েছেন।
সংগঠনটির ট্র্যাকিং তথ্য অনুযায়ী, এখন পর্যন্ত ২২টি নৌযান আটক করেছে ইসরায়েল। তবে আরও ৪৭টি নৌযান গন্তব্যের দিকে এগিয়ে যাচ্ছে।
গাজায় দীর্ঘদিনের মানবিক সংকটের মধ্যে ত্রাণ পৌঁছে দিতে এ নৌবহর যাত্রা শুরু করেছিল। আয়োজকদের দাবি, আটক কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হলেও মানবিক সহায়তা মিশন থামেনি।
এ ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে সমালোচনা তৈরি হয়েছে। গাজামুখী ত্রাণ বহর আটকে দেওয়া আন্তর্জাতিক মানবিক প্রচেষ্টার পরিপন্থী বলে অনেকে মন্তব্য করছেন।