সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৬:৫৪ পিএম, ১ মার্চ ২০২৬

উত্তেজনার মধ্যেই ফোনালাপ, যে কথা হলো মোদি-নেতানিয়াহুর

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টার দিকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন মোদি। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা হয়েছে এবং সেখানে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা […]

উত্তেজনার মধ্যেই ফোনালাপ, যে কথা হলো মোদি-নেতানিয়াহুর

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে যুদ্ধাপরাধে অভিযুক্ত দখলদার ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু–এর সঙ্গে টেলিফোনে আলোচনা করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

বাংলাদেশ সময় রোববার দিবাগত রাত ২টার দিকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেন মোদি।

সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা হয়েছে এবং সেখানে মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে। তিনি বলেন, সাম্প্রতিক ঘটনাবলির কারণে ভারতের উদ্বেগের কথা নেতানিয়াহুকে জানিয়েছেন এবং সাধারণ মানুষের নিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার ওপর জোর দিয়েছেন।

মোদি আরও উল্লেখ করেন, ভারত আবারও স্পষ্টভাবে বলছে যে—এই সংঘাত অবিলম্বে বন্ধ হওয়া উচিত।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ