সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৩:০১ পিএম, ১৮ মার্চ ২০২৬

উপসাগরীয় তেল স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

ইরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার–এর গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এসব স্থাপনায় বড় ধরনের হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে তেহরান। বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য হামলার আগে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর আশপাশে থাকা বেসামরিক নাগরিক ও কর্মীদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ […]

উপসাগরীয় তেল স্থাপনায় হামলার হুঁশিয়ারি ইরানের

ছবি: সংগৃহীত

-সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরান সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত এবং কাতার–এর গুরুত্বপূর্ণ তেল ও গ্যাস স্থাপনাগুলোতে হামলার হুঁশিয়ারি দিয়েছে। আগামী কয়েক ঘণ্টার মধ্যেই এসব স্থাপনায় বড় ধরনের হামলা চালানো হতে পারে বলে সতর্ক করেছে তেহরান।

বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, সম্ভাব্য হামলার আগে সংশ্লিষ্ট স্থাপনাগুলোর আশপাশে থাকা বেসামরিক নাগরিক ও কর্মীদের দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ইরানি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, সৌদি আরব–এর সামরেফ রিফাইনারি ও জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স, সংযুক্ত আরব আমিরাত–এর আল হোসন গ্যাসক্ষেত্র এবং কাতার–এর মেসাইদ পেট্রোকেমিক্যাল কমপ্লেক্স ও রাস লাফান রিফাইনারির আশপাশের সবাইকে সতর্ক করা হয়েছে।

সতর্কবার্তায় বলা হয়েছে, এসব স্থাপনা এখন সরাসরি লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছে। তাই সেখানে অবস্থানরত সবাইকে দ্রুত এলাকা ত্যাগ করে নিরাপদ দূরত্বে চলে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

এ হুঁশিয়ারির ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা তৈরি হয়েছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ