উপসাগরীয় দেশগুলোকে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বাইরের শক্তির ওপর নির্ভরশীলতা কমানোর আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘নিরাপত্তা ধার নেওয়া’ বন্ধ করে নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা উচিত। এক সাক্ষাৎকারে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং এটি স্থিতিশীলতার বদলে অস্থিরতা বাড়াচ্ছে। তার দাবি, ওয়াশিংটন […]
ছবি: সংগৃহীত
উপসাগরীয় দেশগুলোকে আঞ্চলিক নিরাপত্তা নিশ্চিত করতে বাইরের শক্তির ওপর নির্ভরশীলতা কমানোর আহ্বান জানিয়েছে ইরান। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলেছেন, ‘নিরাপত্তা ধার নেওয়া’ বন্ধ করে নিজস্ব আঞ্চলিক নিরাপত্তা কাঠামো গড়ে তোলা উচিত।
এক সাক্ষাৎকারে তিনি বলেন, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক উপস্থিতি এখন বোঝা হয়ে দাঁড়িয়েছে এবং এটি স্থিতিশীলতার বদলে অস্থিরতা বাড়াচ্ছে। তার দাবি, ওয়াশিংটন এই অঞ্চলের সামরিক ঘাঁটি ও লজিস্টিক সুবিধা ব্যবহার করে ইরানের বিরুদ্ধে আক্রমণাত্মক কর্মকাণ্ড পরিচালনা করছে।
বাঘাই আরও বলেন, ‘আমাদের অঞ্চলের কোনো দেশের প্রতি শত্রুতা নেই। তবে আত্মরক্ষার স্বার্থে আমাদের পদক্ষেপ নিতে হয়েছে, কারণ যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আমাদের বিরুদ্ধে আগ্রাসন চালিয়েছে।’
অন্যদিকে, সংযুক্ত আরব আমিরাত জানিয়েছে, ইরান থেকে ছোড়া অন্তত ১৫টি ক্ষেপণাস্ত্র এবং কয়েকটি ড্রোন তাদের ভূখণ্ডে আঘাত হেনেছে। এতে ফুজাইরাহ অঞ্চলের একটি তেল স্থাপনায় ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে।
তথ্যসূত্র: আল জাজিরা