সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৪:১৩ পিএম, ৯ সেপ্টেম্বর ২০২৬

এআইয়ের ছোঁয়ায় আশির দশকের লুকে তারকারা, সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নতুন এক ট্রেন্ড ঘিরে ব্যস্ত বিনোদনপ্রেমীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বর্তমান সময়ের জনপ্রিয় তারকাদের আশির দশকের সাজ ও পরিবেশে তুলে ধরা ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামে। পুরোনো দিনের পোশাক, চুলের স্টাইল ও ছবির আবহে তৈরি এসব ছবি নজর কেড়েছে নেটিজেনদের। ছবিগুলোতে তারকাদের দেখা যাচ্ছে আশির দশকের পরিচিত সাজে। কারও পরনে […]

এআইয়ের ছোঁয়ায় আশির দশকের লুকে তারকারা, সোশ্যাল মিডিয়ায় নতুন ট্রেন্ড

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

সামাজিক যোগাযোগমাধ্যমে এখন নতুন এক ট্রেন্ড ঘিরে ব্যস্ত বিনোদনপ্রেমীরা। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ব্যবহার করে বর্তমান সময়ের জনপ্রিয় তারকাদের আশির দশকের সাজ ও পরিবেশে তুলে ধরা ছবি ছড়িয়ে পড়েছে ফেসবুক ও ইনস্টাগ্রামে। পুরোনো দিনের পোশাক, চুলের স্টাইল ও ছবির আবহে তৈরি এসব ছবি নজর কেড়েছে নেটিজেনদের।

ছবিগুলোতে তারকাদের দেখা যাচ্ছে আশির দশকের পরিচিত সাজে। কারও পরনে উজ্জ্বল রঙের শাড়ি, কারও গায়ে বেলবটম প্যান্ট ও বড় কলারের শার্ট। সঙ্গে সেই সময়ের জনপ্রিয় হেয়ারস্টাইল। ছবিতে যোগ করা হয়েছে ভিনটেজ পোলারয়েডের আবহ, স্লাইড ফিল্টার এবং কোণে লাল রঙের ডিজিটাল ডেট-স্ট্যাম্প। সব মিলিয়ে ছবিগুলোতে তৈরি হয়েছে পুরোনো দিনের ফটোগ্রাফের অনুভূতি।

এআইয়ের সাহায্যে নিজেদের এমন ভিন্ন সময়ে দেখে তারকারাও বেশ আগ্রহী হয়ে উঠেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের আশির দশকের লুকের ছবি প্রকাশ করছেন তারা।

আশির দশকের সাজে বাইকে বসা অবস্থায় দেখা গেছে অভিনেতা অপূর্বকে। চোখে কালো চশমা ও সময়ের সঙ্গে মানানসই পোশাকের কারণে ছবিটিকে মনে হয়েছে পুরোনো কোনো সিনেমার দৃশ্য। ছবিটি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকে অভিনেতা হওয়া মানে যা বোঝাত…।’

অভিনেত্রী মাসুমা রহমান নাবিলাও নিজের একটি ছবি প্রকাশ করেছেন আশির দশকের আবহে। ক্যাপশনে তিনি লিখেছেন, ‘কালজয়ী গান আর পুরোনো দিনের স্টাইলের সেই সোনালী যুগে ফিরে যাওয়া!’

বিদ্যা সিনহা মিমও একই ট্রেন্ডে নিজের ছবি প্রকাশ করেছেন। তার ক্যাপশন ছিল, ‘আশির দশকের লুক।’

এই তালিকায় রয়েছেন অভিনেত্রী সাফা কবীর ও তাসনিয়া ফারিণও। আশির দশকের সাজে নিজের ছবি প্রকাশ করে সাফা কবীর লিখেছেন, ‘আশির দশকের উন্মাদনা এখন পুরো ইন্টারনেটজুড়ে, আর চরকি বিষয়টিকে এত সুন্দরভাবে উপস্থাপন করেছে! আশির দশকের লুকে ডা. ইরিনকে কেমন লাগছে?’

সাফার সেই পোস্টে তাসনিয়া ফারিণ মন্তব্য করেন, ‘ভালোই হতো।’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা তৌসিফ মাহবুবও নিজেকে উপস্থাপন করেছেন আশির দশকের আবহে। ছবি প্রকাশ করে তিনি লিখেছেন, ‘আশির দশকের কোনো এক বিকেল থেকে।’

তারকাদের এসব ছবি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসা শুরু হয়। অনেকেই মন্তব্য করছেন, বর্তমান প্রজন্মের তারকাদের আশির দশকের সাজে বেশ মানিয়েছে। কেউ কেউ আবার ছবিগুলো দেখে সেগুলোকে পুরোনো সিনেমার পোস্টার কিংবা ম্যাগাজিনের প্রচ্ছদের সঙ্গে তুলনা করছেন।

ডিজিটাল এডিটিং ও এআই প্রযুক্তির মাধ্যমে বর্তমানের তারকাদের অতীতের একটি জনপ্রিয় সময়ের আবহে তুলে ধরার এই প্রবণতা ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সাড়া ফেলেছে। আশির দশকের নস্টালজিয়া আর আধুনিক প্রযুক্তির এই মিশেলই নতুন ট্রেন্ডটিকে আরও জনপ্রিয় করে তুলেছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ