দখলদার ইসরাইলকে লক্ষ্য করে আবারও ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত এক ঘণ্টার মধ্যে দেশটি অন্তত তিন দফায় মিসাইল নিক্ষেপ করেছে, যার ফলে ইসরাইলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে। সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানায়, বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ২টার দিকে নতুন করে মিসাইল ছোড়া হয়। এতে করে ইসরাইলের দক্ষিণাঞ্চলে জরুরি সতর্কতা জারি করা […]
ছবি: সংগৃহীত
দখলদার ইসরাইলকে লক্ষ্য করে আবারও ধারাবাহিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। গত এক ঘণ্টার মধ্যে দেশটি অন্তত তিন দফায় মিসাইল নিক্ষেপ করেছে, যার ফলে ইসরাইলের বিভিন্ন এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে।
সংবাদমাধ্যম টাইমস অব ইসরাইল জানায়, বাংলাদেশ সময় সোমবার রাত পৌনে ২টার দিকে নতুন করে মিসাইল ছোড়া হয়। এতে করে ইসরাইলের দক্ষিণাঞ্চলে জরুরি সতর্কতা জারি করা হয় এবং একাধিক স্থানে সাইরেন বাজতে থাকে।
অসমর্থিত সূত্রের বরাতে জানা গেছে, একটি মিসাইল সরাসরি তেলআবিবে আঘাত হানতে পারে। তবে অবশিষ্ট ক্ষেপণাস্ত্রগুলো আকাশেই প্রতিহত করা হয়েছে কি না, সে বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
এছাড়া একসঙ্গে মোট কতটি মিসাইল ছোড়া হয়েছে, তা-ও এখনো স্পষ্ট নয়।
সূত্র: টাইমস অব ইসরাইল