সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১:০৫ পিএম, ১৩ মে ২০২৬

কলকাতায় শুরু শুভেন্দুর বুলডোজার অভিযান

কলকাতার তিলজলায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বুধবার বিকেল থেকে অবৈধ বহুতলটি গুঁড়িয়ে দিতে মাঠে নামে কলকাতা পুরসভা ও কেএমডিএ-র যৌথ দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় বিপুল পুলিশ, র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী। ঘটনার সূত্রপাত মঙ্গলবার তপসিয়ার একটি চারতলা বহুতলের চামড়ার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের মাধ্যমে। ওই […]

কলকাতায় শুরু শুভেন্দুর বুলডোজার অভিযান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

কলকাতার তিলজলায় বেআইনি নির্মাণ ভেঙে ফেলার কাজ শুরু করেছে প্রশাসন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশে বুধবার বিকেল থেকে অবৈধ বহুতলটি গুঁড়িয়ে দিতে মাঠে নামে কলকাতা পুরসভা ও কেএমডিএ-র যৌথ দল। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় মোতায়েন করা হয় বিপুল পুলিশ, র‍্যাফ এবং কেন্দ্রীয় বাহিনী।

ঘটনার সূত্রপাত মঙ্গলবার তপসিয়ার একটি চারতলা বহুতলের চামড়ার কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের মাধ্যমে। ওই দুর্ঘটনায় দমবন্ধ হয়ে দুজনের মৃত্যু হয় এবং আরও পাঁচজন গুরুতর আহত হন। তদন্তে নেমে রাজ্য প্রশাসন জানতে পারে, যে ভবনে আগুন লাগে সেটির কোনো বৈধ নকশা ছিল না। শুধু তা-ই নয়, কারখানার ভেতরেও ছিল না ন্যূনতম অগ্নিনির্বাপণ ব্যবস্থা।

বুধবার সেই তদন্ত-রিপোর্ট মুখ্যমন্ত্রীর দপ্তরে পৌঁছানোর পরই অবৈধ নির্মাণ ভাঙার কঠোর নির্দেশ দেওয়া হয়। নির্দেশের পরপরই তিলজলায় বুলডোজার পৌঁছে যায় এবং ভাঙার কাজ শুরু হয়। একইসঙ্গে অবৈধ কারখানার মালিকসহ দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলেও জানা গেছে।

ভাঙার কাজ শুরু হলে স্থানীয় বাসিন্দাদের একাংশ আপত্তি জানানোর চেষ্টা করেন। তবে পুলিশি তৎপরতায় তাদের বাধা টেকেনি। গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে রেখে ধীরে ধীরে বহুতলটি ভাঙা হচ্ছে।

প্রশাসন জানিয়েছে, ভবিষ্যতে কোনো ভবনের বৈধ নকশা না থাকলে সেই ভবনের বিদ্যুৎ ও পানির সংযোগ কেটে দেওয়া হবে। পাশাপাশি অগ্নিসুরক্ষা না মানা বা অনুমোদনবিহীন নির্মাণের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

তপসিয়ার মর্মান্তিক অগ্নিকাণ্ডের পরই কলকাতা প্রশাসনের এমন কঠোর পদক্ষেপকে শহরের বেআইনি নির্মাণকারীদের জন্য বড় সতর্কবার্তা হিসেবে দেখা হচ্ছে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ