ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ‘চরম উদাহরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই হামলার ফলে ইরানের সাধারণ মানুষের জন্য মারাত্মক ও বেদনাদায়ক পরিণতি তৈরি হয়েছে। সোমবার কাতার ও বাহরাইনের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পৃথক টেলিফোন আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পুতিন। ক্রেমলিনের এক বিবৃতিতে […]
ছবি: সংগৃহীত
ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক হামলাকে আন্তর্জাতিক আইন লঙ্ঘনের ‘চরম উদাহরণ’ হিসেবে আখ্যা দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেন, এই হামলার ফলে ইরানের সাধারণ মানুষের জন্য মারাত্মক ও বেদনাদায়ক পরিণতি তৈরি হয়েছে।
সোমবার কাতার ও বাহরাইনের রাষ্ট্রপ্রধানদের সঙ্গে পৃথক টেলিফোন আলোচনায় মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন পুতিন। ক্রেমলিনের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়।
কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে কথোপকথনে পুতিন সংঘাত আরও বিস্তৃত হওয়ার আশঙ্কা এবং তৃতীয় কোনো দেশের এতে জড়িয়ে পড়ার ঝুঁকি নিয়ে আলোচনা করেন। ক্রেমলিন জানায়, উভয় নেতা আশা প্রকাশ করেন—ইরানের সম্ভাব্য পাল্টা প্রতিক্রিয়ায় যেন আশপাশের দেশগুলোর বেসামরিক মানুষ বা গুরুত্বপূর্ণ অবকাঠামো ক্ষতিগ্রস্ত না হয়।
অন্যদিকে, বাহরাইনের রাজা হামাদ বিন ঈসা আল খলিফার সঙ্গে আলাপে পুতিন জানান, অঞ্চলের স্থিতিশীলতা ফেরাতে রাশিয়া সব ধরনের কূটনৈতিক ও রাজনৈতিক সহায়তা দিতে প্রস্তুত। মধ্যপ্রাচ্যে শান্তি ও নিরাপত্তা নিশ্চিত করতে মস্কো তার সামর্থ্য অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ নেবে বলেও তিনি আশ্বাস দেন।
সূত্র: এপি