সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৭:২৪ অপরাহ্ন, ২১ ফেব্রুয়ারি ২০২৬

কাতার ও বাহরাইন থেকে শত শত মার্কিন সেনা প্রত্যাহার, বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় কাতার ও বাহরাইনের প্রধান সামরিক ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের সূত্রের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কয়েকশ সেনা সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট থেকেও কিছু সেনা প্রত্যাহার […]

কাতার ও বাহরাইন থেকে শত শত মার্কিন সেনা প্রত্যাহার, বাড়ছে মধ্যপ্রাচ্যে যুদ্ধের আশঙ্কা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

মধ্যপ্রাচ্যে সম্ভাব্য সামরিক সংঘাতের আশঙ্কায় কাতার ও বাহরাইনের প্রধান সামরিক ঘাঁটি থেকে শত শত মার্কিন সেনা প্রত্যাহার করেছে যুক্তরাষ্ট্র। পেন্টাগনের সূত্রের বরাত দিয়ে শুক্রবার এ তথ্য জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি থেকে কয়েকশ সেনা সরিয়ে নেওয়া হয়েছে। একই সঙ্গে বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর পঞ্চম ফ্লিট থেকেও কিছু সেনা প্রত্যাহার করা হয়েছে। তবে ইরাক, সিরিয়া, কুয়েত, সৌদি আরব, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতে অবস্থানরত মার্কিন সেনারা এখনো সেখানে বহাল রয়েছেন।

ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলার আশঙ্কায় এ পদক্ষেপকে একটি আগাম সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকদের ধারণা, যুক্তরাষ্ট্র হামলা চালালে ইরান পাল্টা জবাব হিসেবে ওই অঞ্চলে অবস্থানরত মার্কিন ঘাঁটি ও সেনাদের লক্ষ্যবস্তু বানাতে পারে।

এরই মধ্যে কড়া সতর্কবার্তা দিয়েছে ইরান। বৃহস্পতিবার জাতিসংঘ মহাসচিবের কাছে পাঠানো এক চিঠিতে জাতিসংঘে নিযুক্ত ইরানি মিশনের প্রধান জানিয়েছেন, ইরানের ওপর হামলা হলে ওই অঞ্চলে শত্রুপক্ষের সব ঘাঁটি, স্থাপনা ও সম্পদকে বৈধ সামরিক লক্ষ্য হিসেবে বিবেচনা করা হবে। একই সঙ্গে এর ফলে সৃষ্ট যেকোনো অপ্রত্যাশিত ও অনিয়ন্ত্রিত পরিণতির সম্পূর্ণ দায় যুক্তরাষ্ট্রকেই বহন করতে হবে বলে সতর্ক করেন তিনি।

উল্লেখ্য, কাতারের আল উদেইদ বিমানঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটি। এখানে সাধারণত প্রায় ১০ হাজার মার্কিন সেনা অবস্থান করেন এবং এটি এই অঞ্চলে মার্কিন বিমান অভিযানের প্রধান কেন্দ্র হিসেবে ব্যবহৃত হয়।

সূত্র: আনাদোলু

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ