Advertise with us
সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৩:৫৪ পিএম, ২২ মে ২০২৬

কাব্যিক আবহ আর রহস্যময় দৃশ্যে আলোচনায় ‘বনলতা সেন’-এর টিজার

বাংলা সাহিত্যের অন্যতম কালজয়ী সৃষ্টি ‘বনলতা সেন’ এবার হাজির হচ্ছে রুপালি পর্দায়। কবি জীবনানন্দ দাশের বহুল আলোচিত কবিতাকে কেন্দ্র করে নির্মিত একই নামের চলচ্চিত্রের টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল। ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সম্প্রতি প্রকাশিত ৫৪ সেকেন্ডের টিজারে ভিন্নধর্মী নির্মাণশৈলী ও […]

কাব্যিক আবহ আর রহস্যময় দৃশ্যে আলোচনায় ‘বনলতা সেন’-এর টিজার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

বাংলা সাহিত্যের অন্যতম কালজয়ী সৃষ্টি ‘বনলতা সেন’ এবার হাজির হচ্ছে রুপালি পর্দায়। কবি জীবনানন্দ দাশের বহুল আলোচিত কবিতাকে কেন্দ্র করে নির্মিত একই নামের চলচ্চিত্রের টিজার প্রকাশের পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয়েছে কৌতূহল।

ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সরকারি অনুদানের এই সিনেমাটি পরিচালনা করেছেন মাসুদ হাসান উজ্জ্বল। সম্প্রতি প্রকাশিত ৫৪ সেকেন্ডের টিজারে ভিন্নধর্মী নির্মাণশৈলী ও কাব্যিক উপস্থাপনা নজর কেড়েছে দর্শকদের।

টিজারে দেখা যায় ধূসর, নির্জন এক প্রান্তরজুড়ে ছড়িয়ে রয়েছে কাগজের পাতা। সেই আবহের মধ্যেই লাল শাড়ি পরা এক নারীকে দেখা যায়, যিনি যেন কবিতার বনলতা সেন চরিত্রের জীবন্ত প্রতিরূপ। তার উপস্থিতিতে তৈরি হয়েছে রহস্যময় ও স্বপ্নিল এক অনুভূতি।

একই সঙ্গে সাদা পোশাকে এক পুরুষ চরিত্রের উপস্থিতিও টিজারে বিশেষভাবে চোখে পড়ে। ধারণা করা হচ্ছে, এই চরিত্রে তুলে ধরা হয়েছে কবি জীবনানন্দ দাশকে। এছাড়া একটি রহস্যঘেরা যুবক চরিত্রকেও দেখা যায়, যাকে ঘিরে ইতোমধ্যে দর্শকদের মধ্যে নানা আলোচনা শুরু হয়েছে।

সংলাপের বদলে পুরো টিজারে ব্যবহার করা হয়েছে আবহসংগীত ও দৃশ্যের ভাষা। বিশেষ করে বাঁশির সুর ও ধীরগতির দৃশ্যায়ন সিনেমাটিকে প্রচলিত বাণিজ্যিক ধারা থেকে আলাদা করেছে।

চলচ্চিত্রটিতে বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। আর কবি জীবনানন্দ দাশের ভূমিকায় রয়েছেন অভিনেতা খায়রুল বাসার। এছাড়া আরও অভিনয় করেছেন গাজী রাকায়েত, সোহেল মণ্ডল, নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, শরীফ সিরাজ ও সুমাইয়া খুশি।

নির্মাতাদের দাবি, এটি শুধু একটি চলচ্চিত্র নয়, বরং কবিতা, ইতিহাস ও আবেগের মিশেলে নির্মিত এক ভিন্নধর্মী শিল্পপ্রয়াস। ঈদের সিনেমার ভিড়ে ‘বনলতা সেন’ দর্শকদের জন্য হতে পারে এক ব্যতিক্রমী অভিজ্ঞতা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ