সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৭:৫৯ পিএম, ৪ ফেব্রুয়ারি ২০২৬

কারণ ছাড়াই ওজন হারাচ্ছিলেন অভিনেত্রী, পরে জানলেন ভয়াবহ রোগের কথা

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ দ্য ক্রাউন-এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত ব্রিটিশ অভিনেত্রী ক্লেয়ার ফয় দীর্ঘদিন ধরে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন—যার কথা তিনি নিজেও জানতেন না। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন, প্রায় পাঁচ বছর ধরে তার শরীরে পরজীবী সংক্রমণ ছিল। ৪১ বছর বয়সী এই অভিনেত্রী ধারণা করছেন, মরক্কো সফরের সময় তিনি ওই সংক্রমণের শিকার হন। জেসি ও লেনি […]

কারণ ছাড়াই ওজন হারাচ্ছিলেন অভিনেত্রী, পরে জানলেন ভয়াবহ রোগের কথা

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

নেটফ্লিক্সের জনপ্রিয় সিরিজ দ্য ক্রাউন-এর মাধ্যমে বিশ্বজুড়ে পরিচিত ব্রিটিশ অভিনেত্রী ক্লেয়ার ফয় দীর্ঘদিন ধরে একটি গুরুতর স্বাস্থ্য সমস্যায় ভুগছিলেন—যার কথা তিনি নিজেও জানতেন না। সম্প্রতি তিনি প্রকাশ করেছেন, প্রায় পাঁচ বছর ধরে তার শরীরে পরজীবী সংক্রমণ ছিল।

৪১ বছর বয়সী এই অভিনেত্রী ধারণা করছেন, মরক্কো সফরের সময় তিনি ওই সংক্রমণের শিকার হন। জেসি ও লেনি ওয়্যারের জনপ্রিয় পডকাস্ট টেবিল ম্যানার্স-এ অংশ নিয়ে নিজের অভিজ্ঞতার কথা জানান ক্লেয়ার ফয়।

তিনি বলেন, কোনো নির্দিষ্ট কারণ ছাড়াই তার ওজন দ্রুত কমে যাচ্ছিল, অথচ তিনি বুঝতে পারছিলেন না সমস্যার উৎস কোথায়। পরে চিকিৎসকের শরণাপন্ন হলে জানা যায়, শরীরের ভেতরে পরজীবী বাস করছিল, যা তার স্বাস্থ্যের ওপর মারাত্মক প্রভাব ফেলছিল।

চিকিৎসকরা বিষয়টি জানালে মানসিকভাবে বেশ ধাক্কা খান অভিনেত্রী। হাস্যরসের ছলে তিনি বলেন, চিকিৎসক নাকি তাকে জানিয়েছিলেন—পরজীবীগুলো জোড়ায় জোড়ায় ঘুরে বেড়াচ্ছিল, যা ছিল ভীষণ অস্বস্তিকর।

চিকিৎসা গ্রহণের ক্ষেত্রে ক্লেয়ার ফয় প্রচলিত শক্তিশালী অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে অনিচ্ছুক ছিলেন। ফলে তিনি বিকল্প পদ্ধতিতে ‘প্যারাসাইট ক্লিনজিং’ শুরু করেন। এর অংশ হিসেবে ক্যাফেইন সম্পূর্ণ বাদ দেন এবং খাদ্যাভ্যাসে বড় পরিবর্তন আনেন।

বর্তমানে তিনি চিনি ও গ্লুটেনমুক্ত খাবার গ্রহণ করছেন। পাশাপাশি একটি অটোইমিউন সমস্যার কারণে শরীরের প্রদাহ নিয়ন্ত্রণে রাখতে বাইরের খাবার এড়িয়ে চলছেন বলে জানান।

এর আগে সানডে টাইমস-এ দেওয়া এক সাক্ষাৎকারে ক্লেয়ার ফয় বলেন, ছোটবেলা থেকেই নানা শারীরিক জটিলতার কারণে তিনি একসময় আশঙ্কা করেছিলেন, হয়তো ৪০ বছর বয়স পর্যন্ত বাঁচবেন না। তবে এখন নিজের স্বাস্থ্য নিয়ে তিনি অনেক বেশি সচেতন।

রানি এলিজাবেথের চরিত্রে অভিনয়ের জন্য দুটি এমি ও একটি গোল্ডেন গ্লোব জয়ী এই অভিনেত্রী শিগগিরই আবার পর্দায় ফিরছেন। এনিড ব্লাইটনের গল্প অবলম্বনে দ্য ম্যাজিক ফ্যারাওয়ে ট্রি এবং ব্ল্যাক কমেডি স্যাভেজ হাউস-এ তাকে দেখা যাবে।

চিকিৎসকদের মতে, বিদেশ ভ্রমণের সময় অপরিষ্কার খাবার বা পানির মাধ্যমে এবং স্বাস্থ্যবিধি না মানলে পরজীবী সংক্রমণের ঝুঁকি বাড়ে। দীর্ঘদিন পেটব্যথা, ডায়রিয়া বা হঠাৎ ওজন কমে গেলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সূত্র: বিবিসি

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ