সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

স্বাস্থ্য
১১:৪৭ এএম, ১৮ নভেম্বর ২০২৫

কিডনি সব সময় সুস্থ রাখতে যে ৫ খাবার খাবেন

দি বাংলা ভয়েস ডেস্ক ঃকিছু খাবার আছে যা কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত এসব খাবার খেলে কিডনি রোগের ঝুঁকি অনেক কমে। কিডনি রক্ত পরিষ্কার করতে গুরুত্বপূর্ণ, প্রস্রাবের মাধ্যমে শরীরের বিপাকীয় বর্জ্য বের করতে সহায়ক। বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার আমাদের কিডনিকে ভালোভাবে পরিষ্কার করতে এবং কিডনির কার্যকারিতা বাড়াতে কাজ করে। চলুন জেনে নেই সেই সব […]

কিডনি সব সময় সুস্থ রাখতে যে ৫ খাবার খাবেন
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

দি বাংলা ভয়েস ডেস্ক ঃকিছু খাবার আছে যা কিডনিকে সুস্থ রাখতে সাহায্য করে। নিয়মিত এসব খাবার খেলে কিডনি রোগের ঝুঁকি অনেক কমে। কিডনি রক্ত পরিষ্কার করতে গুরুত্বপূর্ণ, প্রস্রাবের মাধ্যমে শরীরের বিপাকীয় বর্জ্য বের করতে সহায়ক।

বিশেষজ্ঞদের মতে, কিছু খাবার আমাদের কিডনিকে ভালোভাবে পরিষ্কার করতে এবং কিডনির কার্যকারিতা বাড়াতে কাজ করে। চলুন জেনে নেই সেই সব খাবার সম্পর্কে—

সামুদ্রিক মাছস্যামন, টুনা জাতীয় চর্বিযুক্ত মাছ কিডনির স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। ন্যাশনাল কিডনি ফাউন্ডেশনের একটি গবেষণা অনুসারে, ওমেগা -৩ চর্বি সমৃদ্ধ খাবার খাওয়া রক্তে চর্বির মাত্রা কমাতে এবং রক্তচাপকে কিছুটা কমাতে সাহায্য করতে পারে। উচ্চ রক্তচাপ কিডনি রোগের ঝুঁকির কারণ, এটি কমানোর প্রাকৃতিক উপায় মেনে চলুন। এতে কিডনি ভালো রাখা সহজ হবে। সামুদ্রিক মাছ উচ্চ মানের প্রোটিন সরবরাহ করে। এতে ওমেগা-৩ নামক স্বাস্থ্যকর চর্বিও রয়েছে।

ফুলকপিফুলকপি ভিটামিন কে, ফোলেট এবং ফাইবারসহ অনেক পুষ্টি সরবরাহ করে। এটিতে অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি-ইনফ্লেমেটরি যৌগ রয়েছে, যা আপনার কিডনি পরিষ্কার রাখতে সহয়তা করে। এ ছাড়া আপনি চাইলে কম পটাসিয়াম যুক্ত সাইড খাবার হিসেবে আলুর জায়গায় ম্যাশ করা ফুলকপি ব্যবহার করতে পারেন।

সাইট্রাস জাতীয় ফললেবু বা কমলা আমাদের শরীরকে হাইড্রেটেড রাখতে এবং কিডনি থেকে টক্সিন বের করে দিতে সাহায্য করে। এই ফলগুলোতে উচ্চ মাত্রার সাইট্রেটের উপস্থিতির থাকে, যা কিডনিতে পাথর গঠন প্রতিরোধে সহায়তা করে।  এসব ফল আপনার কিডনির স্বাস্থ্যের জন্য উপকারী।

লাল আঙ্গুরঃ লাল আঙুরের বাইরের আবরণ ও বীজে রিসভারিট্রল নামের এক ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট মেলে। এটি আমাদের ত্বক ও শরীরে বয়সের ছাপ পড়তে দেয় না। রক্তচাপ ও কোলেস্টেরল নিয়ন্ত্রণে সাহায্য করে লাল আঙুরে থাকা রিসভারিট্রল, পলিফেনল ও ফ্ল্যাভোনয়েড নামক তিন ধরনের অ্যান্টি-অক্সিডেন্ট। লাল আঙুরে রয়েছে ভিটামিন এ এবং ভিটামিন সি।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ