সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১২:৩৮ অপরাহ্ন, ৯ মে ২০২৬

কিমের ক্ষতি হলেই স্বয়ংক্রিয় পরমাণু হামলার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে নতুন একটি বিধান যুক্ত করেছে। নতুন এই নীতিতে বলা হয়েছে, দেশটির নেতা কিম জং উন বিদেশি হামলায় নিহত বা অক্ষম হয়ে পড়লে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো হবে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি–এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, গত ২২ মার্চ পিয়ংইয়ংয়ে […]

কিমের ক্ষতি হলেই স্বয়ংক্রিয় পরমাণু হামলার হুঁশিয়ারি উত্তর কোরিয়ার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

উত্তর কোরিয়া তাদের পারমাণবিক নীতিতে বড় ধরনের পরিবর্তন এনে নতুন একটি বিধান যুক্ত করেছে। নতুন এই নীতিতে বলা হয়েছে, দেশটির নেতা কিম জং উন বিদেশি হামলায় নিহত বা অক্ষম হয়ে পড়লে স্বয়ংক্রিয়ভাবে পারমাণবিক হামলা চালানো হবে।

ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ এবং ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি–এর প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২২ মার্চ পিয়ংইয়ংয়ে অনুষ্ঠিত উত্তর কোরিয়ার ১৫তম সুপ্রিম পিপলস অ্যাসেম্বলির প্রথম অধিবেশনে এই সংশোধনী অনুমোদন করা হয়। পরে বিষয়টি দক্ষিণ কোরিয়ার জাতীয় গোয়েন্দা সংস্থা তাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানায়।

সংশোধিত আইনে বলা হয়েছে, উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রভাণ্ডারের সর্বাধিনায়ক থাকবেন কিম জং উন। তবে বিদেশি হামলায় পারমাণবিক কমান্ড ও নিয়ন্ত্রণ ব্যবস্থা বিপদের মুখে পড়লে “স্বয়ংক্রিয় ও তাৎক্ষণিকভাবে” পরমাণু হামলা চালানো হবে।

বিশ্লেষকদের ধারণা, ইরানে সাম্প্রতিক যুক্তরাষ্ট্র-ইসরায়েল অভিযানে শীর্ষ নেতাদের নিহত হওয়ার ঘটনাই পিয়ংইয়ংকে এমন সিদ্ধান্ত নিতে উদ্বুদ্ধ করেছে। ওই হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এবং কয়েকজন জ্যেষ্ঠ উপদেষ্টা নিহত হওয়ার পর উত্তর কোরিয়া নিজেদের নিরাপত্তা কৌশল নতুনভাবে মূল্যায়ন করেছে বলে ধারণা করা হচ্ছে।

প্রতিবেদনে আরও বলা হয়, কিম জং উন ব্যক্তিগত নিরাপত্তা নিয়ে অত্যন্ত সতর্ক। তিনি সাধারণত বিমানে ভ্রমণ এড়িয়ে চলেন এবং ভারী সাঁজোয়া ট্রেন ব্যবহার করেন। তার চলাফেরায় সবসময় কঠোর নিরাপত্তা ব্যবস্থা বজায় রাখা হয়।

বিশেষজ্ঞদের মতে, এই নীতিগত পরিবর্তন কোরীয় উপদ্বীপ এবং আন্তর্জাতিক নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ