সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
২:৪৮ অপরাহ্ন, ২৫ এপ্রিল ২০২৬

কূটনীতিতে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললেন আরাঘচি

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিন-দেশীয় সফরের অংশ হিসেবে ওমানে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।পোস্টে তিনি পাকিস্তান সফরকে “অত্যন্ত ফলপ্রসূ” হিসেবে উল্লেখ করে বলেন, অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা ইরান ইতিবাচকভাবে দেখছে। তার ভাষায়, এই উদ্যোগকে তারা ভ্রাতৃত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছে।তবে যুক্তরাষ্ট্রের […]

কূটনীতিতে যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে প্রশ্ন তুললেন আরাঘচি

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি কূটনৈতিক প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের আন্তরিকতা নিয়ে সংশয় প্রকাশ করেছেন। তিন-দেশীয় সফরের অংশ হিসেবে ওমানে পৌঁছে সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বার্তায় তিনি এ মন্তব্য করেন।
পোস্টে তিনি পাকিস্তান সফরকে “অত্যন্ত ফলপ্রসূ” হিসেবে উল্লেখ করে বলেন, অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় পাকিস্তানের ভূমিকা ইরান ইতিবাচকভাবে দেখছে। তার ভাষায়, এই উদ্যোগকে তারা ভ্রাতৃত্বপূর্ণ প্রচেষ্টা হিসেবে বিবেচনা করছে।
তবে যুক্তরাষ্ট্রের ভূমিকা নিয়ে সন্দেহ প্রকাশ করে আরাঘচি বলেন, কূটনীতির ক্ষেত্রে ওয়াশিংটন সত্যিই আন্তরিক কিনা, তা এখনো স্পষ্ট নয়।
তার এই মন্তব্য এমন সময় এসেছে, যখন ইরানের সঙ্গে সম্ভাব্য শান্তি আলোচনার উদ্দেশ্যে মার্কিন প্রতিনিধি দলের পাকিস্তান সফর বাতিল করেছেন ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার সকালে এক সাক্ষাৎকারে তিনি এ সিদ্ধান্তের কথা জানান।
এই প্রেক্ষাপটে আরাঘচির বক্তব্য মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা ও কূটনৈতিক অচলাবস্থাকে আরও স্পষ্ট করে তুলেছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ