সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
৫:৫৯ এএম, ১৪ আগস্ট ২০২৫

কেন আলাদা থেকেও দাম্পত্যে রয়ে গেলেন অলকা ইয়াগনিক?

একসময় বলিউড মাতিয়ে রাখত অলকা ইয়াগনির গান। তার সুহের মূর্ছনায় ছুঁয়ে যেত শ্রোতা হৃদয়। বলিউড সিনেমা যেন অলকার গান ছাড়া অপূর্ণ রয়ে যেত। প্রায় ২০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। অধিকাংশ গানই সুপার হিট হয়েছে। এ সাফল্যের কারণেই ব্যক্তিগত জীবনে স্বামীর সঙ্গে তৈরি হয়েছিল দূরত্ব। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে স্বামীর সঙ্গে দীর্ঘ দিনের দূরত্বের […]

কেন আলাদা থেকেও দাম্পত্যে রয়ে গেলেন অলকা ইয়াগনিক?
নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

একসময় বলিউড মাতিয়ে রাখত অলকা ইয়াগনির গান। তার সুহের মূর্ছনায় ছুঁয়ে যেত শ্রোতা হৃদয়। বলিউড সিনেমা যেন অলকার গান ছাড়া অপূর্ণ রয়ে যেত। প্রায় ২০ হাজারেরও বেশি গান গেয়েছেন তিনি। অধিকাংশ গানই সুপার হিট হয়েছে। এ সাফল্যের কারণেই ব্যক্তিগত জীবনে স্বামীর সঙ্গে তৈরি হয়েছিল দূরত্ব। সম্প্রতি একটি গণমাধ্যমের সঙ্গে সাক্ষাৎকারে স্বামীর সঙ্গে দীর্ঘ দিনের দূরত্বের কথা জানিয়েছেন এ সংগীতশিল্পী।

এর আগে ১৯৮৯ সালে ব্যবসায়ী নীরজ কাপুরকে বিয়ে করেছিলেন অলকা ইয়াগনিক। পারিবারিক সূত্রেই নীরজের সঙ্গে আলাপ হয়েছিল তার। এ প্রসঙ্গে সংগীতশিল্পী বলেন, আমার স্বামী নীরজ একজন ব্যবসায়ী। শিলংয়ে ওর একটি বাড়ি ছিল। আমাদের পারিবারিক যোগাযোগ ছিল। নীরজের খালা আমার মায়ের সহপাঠী ছিলেন। নীরজের বাড়িতেই আমাদের প্রথম দেখা। তার পর আমাদের প্রেম শুরু।

তিনি বলেন, ভৌগোলিক দূরত্ব আমাদের বিয়ের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়িয়েছিল। কারণ আমি থাকতাম মুম্বাইয়ে। অন্যদিকে নীরজ শিলংয়ের বাসিন্দা। তারপরও বিয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন তারা। দুই মাস প্রেমের সম্পর্কে থাকার পর বিয়ে করেছিলাম আমরা। তিনি আরও বলেন, প্রথমে ঠিক করেছিলাম— কিছু দিন শিলংয়ে থাকব, আবার কিছু দিন মুম্বাইয়ে। এর পরেই আমার কর্মজীবনে সাফল্য আসতে থাকে। পর পর গান সফল হতে থাকে; সেই সঙ্গে আমাদের দূরত্ব বাড়তে থাকে।

এ সংগীতশিল্পী বলেন, আমার কাজ খুব ভালোভাবে চলতে থাকে। তাই মুম্বাই ছেড়ে অন্য কোথাও যাওয়া আমার জন্য অসম্ভব হয়ে ওঠে। ক্রমশ দুজনের মধ্যে বাড়তে থাকে শারীরিক দূরত্ব। যার ফলে প্রভাব পড়ে দাম্পত্যে।

অলকা ইয়াগনিক বলেন, আমার স্বামী একটা কথা বলে— ও আমার জন্য খুব শুভ। কিন্তু নিজের জন্য একেবারেই শুভ নয়। এটি সত্যিই আমার ভুল। তিনি বলেন, নিজের সাফল্য নিয়ে এতটাই আসক্ত ছিলেন, সংসারের দিকে মন দিতে পারেননি। আজও নীরজের সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ তিনি। কিন্তু কোথাও গিয়ে এখনো তার মনে হয়, তারা আলাদাই থেকে গেছেন জীবনের অধিকাংশ সময়। তা নিয়ে আজ আক্ষেপও হয় বলে জানান এ সংগীতশিল্পী।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ