অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের বাড়তে থাকা হামলায় শিশুদের পরিস্থিতিকে “অসহনীয়” বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ। ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জানান, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে অন্তত ৭০ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৮৫০ শিশু। তার ভাষ্য অনুযায়ী, নিহতদের বড় অংশই সরাসরি গুলিবর্ষণের শিকার। জাতিসংঘের তথ্য […]
ছবি: সংগৃহীত
অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি সামরিক অভিযান ও বসতি স্থাপনকারীদের বাড়তে থাকা হামলায় শিশুদের পরিস্থিতিকে “অসহনীয়” বলে আখ্যা দিয়েছে জাতিসংঘ।
ইউনিসেফের মুখপাত্র জেমস এল্ডার জানান, ২০২৫ সালের শুরু থেকে এখন পর্যন্ত ইসরায়েলি অভিযানে অন্তত ৭০ জন ফিলিস্তিনি শিশু নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৮৫০ শিশু। তার ভাষ্য অনুযায়ী, নিহতদের বড় অংশই সরাসরি গুলিবর্ষণের শিকার।
জাতিসংঘের তথ্য বলছে, ২০২৬ সালের মার্চে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের হামলায় আহত ফিলিস্তিনির সংখ্যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে।
সংস্থাটি সতর্ক করেছে, ঘরবাড়ি, স্কুল ও পানি সরবরাহ ব্যবস্থার ওপর হামলা এবং চলাচলে কঠোর বিধিনিষেধের কারণে ফিলিস্তিনি শিশুদের নিরাপত্তা ও স্বাভাবিক জীবন মারাত্মক ঝুঁকির মুখে পড়েছে।