একাধিক জুলাইকেন্দ্রিক গল্প নির্মাণের পর এবার ঈদে ‘হেলমেট বাহিনী’ নামে একটি নাটক প্রকাশ করেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। নাটকটি প্রযোজনা ও নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। মূলত জুলাই আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এক সহ-সভাপতির গল্প তুলে ধরা হয়েছে নাটকে। সেখানে দেখানো হয়েছে, আন্দোলনের পর স্বৈরাচারী সরকারের পতনের পর সেই ব্যক্তি কীভাবে নতুন রূপে […]
ছবি: সংগৃহীত
একাধিক জুলাইকেন্দ্রিক গল্প নির্মাণের পর এবার ঈদে ‘হেলমেট বাহিনী’ নামে একটি নাটক প্রকাশ করেন নির্মাতা মাবরুর রশীদ বান্নাহ। নাটকটি প্রযোজনা ও নির্মাণের পাশাপাশি এতে অভিনয়ও করেছেন তিনি। মূলত জুলাই আন্দোলনে ছাত্রদের বিরুদ্ধে অবস্থান নেওয়া এক সহ-সভাপতির গল্প তুলে ধরা হয়েছে নাটকে। সেখানে দেখানো হয়েছে, আন্দোলনের পর স্বৈরাচারী সরকারের পতনের পর সেই ব্যক্তি কীভাবে নতুন রূপে ফিরে আসে।
নাটকটি প্রকাশের পর থেকেই ফ্যাসিবাদী কায়দায় হুমকি দেওয়া হচ্ছে বলে দাবি করেছেন মাবরুর রশীদ বান্না। রোববার বিকেলে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এসব কথা তুলে ধরেন।
পোস্টে বান্না লেখেন, তিনি ক্রমাগত হুমকি পাচ্ছেন এবং এসব হুমকি কোথা থেকে আসছে, তা বাংলাদেশের ছাত্র-জনতা ইতোমধ্যে বুঝে গেছে। তার ভাষায়, তার ওপর কোনো ধরনের আক্রমণ হলে কারা এর পেছনে থাকতে পারে, তা সবাইকে শনাক্ত করতে হবে। তিনি আরও লিখেছেন, যে কোনো পরিস্থিতিতে এসব বিষয়কে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই।
বান্না তার পোস্টে আরও লেখেন, তার সাহসের উৎস একমাত্র মহান আল্লাহ। তিনি বলেন, মানুষের কাছে তার অনুরোধ হলো কাউকে ছাড় না দেওয়ার বিষয়টি। একই সঙ্গে ১৪০০-এর বেশি শহীদ, শহীদ আবরার ফাহাদ, শহীদ ওসমান হাদিসহ বিগত বছরের গুম-খুনের বিচার এখনো না হওয়ার বিষয়টি উল্লেখ করেন তিনি।
সামাজিক মাধ্যমে দেওয়া ওই পোস্টে বান্নার ভাষা ছিল তীব্র ও ক্ষোভপূর্ণ। তিনি জানান, অন্যায়ের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণেই তিনি এসব চাপের মুখে পড়ছেন। তার দাবি, বর্তমান পরিস্থিতিতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
সবশেষে বান্না লেখেন, তার সাহসের উৎস শুধু তার বিশ্বাস। মানুষের পাশে দাঁড়ানো এবং অন্যায়ের বিরুদ্ধে কথা বলার কারণেই তিনি এমন হুমকির মুখে পড়ছেন বলে ইঙ্গিত দেন।
নাটকটি প্রকাশের পর থেকে বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। সমর্থকদের একাংশ তার পক্ষে অবস্থান নিলেও, বিতর্কও তৈরি হয়েছে তার বক্তব্য ঘিরে।