সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

বিনোদন
২:১৫ পিএম, ২৬ ডিসেম্বর ২০২৫

ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে ১০ লাখ ডলার দিলেন টেইলর সুইফট

বিশ্ব সংগীতাঙ্গনের সুপারস্টার টেইলর সুইফট আবারও প্রমাণ করলেন, তিনি শুধু মঞ্চের আলোয় নয়—মানবিক কাজেও সমানভাবে উজ্জ্বল। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকা-কে ১০ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন এই জনপ্রিয় গায়িকা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ কোটি টাকা। মূলত যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষুধা ও খাদ্যসংকট মোকাবিলায় কাজ করা এই সংস্থাকে ছুটির মৌসুমে সহায়তা দিতেই বড় অঙ্কের […]

ক্ষুধার বিরুদ্ধে লড়াইয়ে ১০ লাখ ডলার দিলেন টেইলর সুইফট

ছবি - সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

বিশ্ব সংগীতাঙ্গনের সুপারস্টার টেইলর সুইফট আবারও প্রমাণ করলেন, তিনি শুধু মঞ্চের আলোয় নয়—মানবিক কাজেও সমানভাবে উজ্জ্বল। যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা ফিডিং আমেরিকা-কে ১০ লাখ ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছেন এই জনপ্রিয় গায়িকা। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ১১ কোটি টাকা।

মূলত যুক্তরাষ্ট্রজুড়ে ক্ষুধা ও খাদ্যসংকট মোকাবিলায় কাজ করা এই সংস্থাকে ছুটির মৌসুমে সহায়তা দিতেই বড় অঙ্কের এই অনুদান দিয়েছেন টেইলর সুইফট। এর আগেও একাধিকবার ফিডিং আমেরিকার পাশে দাঁড়িয়েছেন তিনি।

মার্কিন গণমাধ্যমের তথ্যমতে, গত মঙ্গলবার ফিডিং আমেরিকার অফিসিয়াল ইনস্টাগ্রাম পেজে টেইলর সুইফটের অনুদানের বিষয়টি নিশ্চিত করা হয়। একই সঙ্গে সংস্থাটির পক্ষ থেকে তাকে ধন্যবাদ জানিয়ে একটি কৃতজ্ঞতাসূচক বার্তাও প্রকাশ করা হয়।

ফিডিং আমেরিকার প্রধান নির্বাহী কর্মকর্তা ক্লেয়ার বাবিনো ফন্তেনো এক বিবৃতিতে বলেন, টেইলর সুইফটের এই উদার সহায়তা আমাদের ক্ষুধার বিরুদ্ধে চলমান লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। আমরা তার প্রতি আন্তরিকভাবে কৃতজ্ঞ।

উল্লেখ্য, মানবিক সহায়তায় টেইলর সুইফটের ভূমিকা নতুন নয়। গত বছরের অক্টোবরে হারিকেন হেলেন ও মিল্টনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর সহায়তায় তিনি ৫০ লাখ ডলার অনুদান দেন। এছাড়া ২০২৩ সালে টেনেসিতে ভয়াবহ ঝড়ের পরও ১০ লাখ ডলার সহায়তা করেছিলেন এই শিল্পী।

বিশ্বব্যাপী সাফল্যের পাশাপাশি সামাজিক দায়বদ্ধতায় ধারাবাহিক অবদান রেখে চলেছেন টেইলর সুইফট—এমন মন্তব্যই করছেন তার ভক্ত ও অনুসারীরা।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ