সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
৪:৩৮ অপরাহ্ন, ১ মার্চ ২০২৬

খামেনি হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ, পাকিস্তানে প্রাণ গেল ৯ জনের

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। পাকিস্তান, ইরাক এবং ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরসহ একাধিক অঞ্চলে এই প্রতিবাদ দ্রুত ছড়িয়ে পড়ে। শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এই হামলায় খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও […]

খামেনি হত্যার প্রতিবাদে বিশ্বজুড়ে বিক্ষোভ, পাকিস্তানে প্রাণ গেল ৯ জনের

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার খবর ছড়িয়ে পড়ার পর বিশ্বের বিভিন্ন দেশে তীব্র বিক্ষোভ শুরু হয়েছে। পাকিস্তান, ইরাক এবং ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরসহ একাধিক অঞ্চলে এই প্রতিবাদ দ্রুত ছড়িয়ে পড়ে।

শনিবার সকালে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। এই হামলায় খামেনিসহ দেশটির বেশ কয়েকজন শীর্ষ সামরিক ও বেসামরিক কর্মকর্তার মৃত্যুর খবর পাওয়া যায়।

রোববার পাকিস্তানের করাচিতে মার্কিন কনস্যুলেটের বাইরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে গুলিবিদ্ধ হয়ে অন্তত ৯ জন বিক্ষোভকারী নিহত হন। এ সময় বিক্ষোভকারীরা ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন।

স্থানীয় প্রশাসনের এক মুখপাত্র জানান, বিক্ষোভকারীরা কনস্যুলেটের বাইরের নিরাপত্তা স্তর ভেঙে ফেললে তাদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনী অভিযান চালায়। প্রধান ফটকের সামনে একটি গাড়িতে আগুন দেওয়া হয় এবং পুলিশের সঙ্গে সংঘর্ষের ঘটনাও ঘটে।

পুলিশ ও হাসপাতাল সূত্রে জানা গেছে, কনস্যুলেটের নিরাপত্তাকর্মীদের গুলিতে অন্তত ৯ জন নিহত এবং ৩৪ জন আহত হয়েছেন। আহতদের সবাই গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন।

উত্তরাঞ্চলীয় গিলগিট-বালতিস্তানের স্কার্দু শহরে জাতিসংঘের একটি কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনাও ঘটে। সাধারণত শান্ত হিসেবে পরিচিত এই শিয়া অধ্যুষিত এলাকায় এমন সহিংসতায় ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে।

এদিকে মধ্য পাকিস্তানের লাহোরে মার্কিন কনস্যুলেটের সামনে শত শত মানুষ জড়ো হয়ে পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

রাজধানী ইসলামাবাদেও বিক্ষোভকারীরা কূটনৈতিক অঞ্চলের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ারশেল ছুড়ে তাদের প্রতিহত করে।

উল্লেখ্য, ইরানের পর ইরাক ও পাকিস্তানেই বিশ্বের সবচেয়ে বেশি শিয়া মুসলিম বসবাস করেন।

পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি পরিস্থিতি শান্ত রাখতে জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ইরানের জনগণের শোকের সঙ্গে প্রতিটি পাকিস্তানিও একাত্ম।

উত্তেজনা বাড়তে থাকায় পাকিস্তানে অবস্থিত পশ্চিমা দেশগুলোর কূটনৈতিক মিশনগুলোর নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং তাদের কর্মীদের চলাচল সীমিত করা হয়েছে।

ইরাকের রাজধানী বাগদাদেও কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও শত শত বিক্ষোভকারী মার্কিন দূতাবাস অভিমুখে অগ্রসর হওয়ার চেষ্টা করেন। তাদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ও স্টান গ্রেনেড ব্যবহার করে।

এক বিক্ষোভকারী জানান, ইরাক থেকে মার্কিন বাহিনীর সম্পূর্ণ প্রত্যাহারের দাবিতেই তারা রাস্তায় নেমেছেন।

অন্যদিকে ভারতনিয়ন্ত্রিত কাশ্মীরে কয়েক হাজার শিয়া মুসলিম বিক্ষোভে অংশ নিয়ে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রবিরোধী স্লোগান দেন।

খামেনির মৃত্যুতে ইরাক সরকার তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে। একই সঙ্গে দেশটির শীর্ষ শিয়া ধর্মীয় নেতা গ্র্যান্ড আয়াতুল্লাহ আলী সিস্তানি ইরানিদের ঐক্য বজায় রাখার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ