ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা এবং জানুয়ারির বিক্ষোভ চলাকালে একটি মসজিদে অগ্নিসংযোগের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমিরালি মিরজাফারি। তার বিরুদ্ধে রাজধানী তেহরানের কোলহাক মসজিদে অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল। মিজানের প্রতিবেদনে বলা হয়, মামলাটি সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায় […]
ছবি: সংগৃহীত
ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদের সঙ্গে সংশ্লিষ্টতা এবং জানুয়ারির বিক্ষোভ চলাকালে একটি মসজিদে অগ্নিসংযোগের অভিযোগে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।
দেশটির বিচার বিভাগের সংবাদমাধ্যম মিজান জানিয়েছে, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম আমিরালি মিরজাফারি। তার বিরুদ্ধে রাজধানী তেহরানের কোলহাক মসজিদে অগ্নিসংযোগ এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ আনা হয়েছিল।
মিজানের প্রতিবেদনে বলা হয়, মামলাটি সর্বোচ্চ আদালত পর্যন্ত গড়ায় এবং ইরানের সুপ্রিম কোর্ট তার বিরুদ্ধে দেওয়া মৃত্যুদণ্ড বহাল রাখে। পরে সোমবার ভোরে সেই রায় কার্যকর করা হয়।
উল্লেখ্য, জানুয়ারি মাসে ইরানে বিভিন্ন ইস্যুতে বিক্ষোভ ছড়িয়ে পড়লে রাজধানী তেহরানসহ দেশের বিভিন্ন অঞ্চলে উত্তেজনা তৈরি হয়। সে সময় নিরাপত্তা সংক্রান্ত অভিযোগে একাধিক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।
ইরানি কর্তৃপক্ষের দাবি, রাষ্ট্রের নিরাপত্তা ও স্থিতিশীলতার বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
সূত্র: আল জাজিরা