পাকিস্তানে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে ইরানে ফের সামরিক অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের হাতে বিকল্প থাকবে সামরিক পদক্ষেপ। তাঁর দাবি, হামলার প্রস্তুতি হিসেবে মার্কিন যুদ্ধজাহাজে নতুন করে অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে। নিউ ইয়র্ক […]
ছবি: সংগৃহীত
পাকিস্তানে অনুষ্ঠিতব্য যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কোনো সমঝোতায় পৌঁছানো না গেলে ইরানে ফের সামরিক অভিযান চালানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
নিউ ইয়র্ক পোস্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্রের হাতে বিকল্প থাকবে সামরিক পদক্ষেপ। তাঁর দাবি, হামলার প্রস্তুতি হিসেবে মার্কিন যুদ্ধজাহাজে নতুন করে অস্ত্র ও গোলাবারুদ তোলা হচ্ছে।
নিউ ইয়র্ক পোস্ট ট্রাম্পের উদ্ধৃতি দিয়ে জানায়, যুক্তরাষ্ট্র এখন একধরনের “রিসেট” পর্যায়ের মধ্য দিয়ে যাচ্ছে। তাঁর ভাষায়, জাহাজগুলোতে উন্নত মানের গোলাবারুদ ও অস্ত্রশস্ত্র বোঝাই করা হচ্ছে, যা আগের ব্যবহৃত সমরাস্ত্রের চেয়েও শক্তিশালী।
ট্রাম্প আরও বলেন, কোনো চুক্তি না হলে যুক্তরাষ্ট্র সেই অস্ত্র ব্যবহার করবে এবং তা হবে কার্যকরভাবে।
এর আগে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প একটি সংক্ষিপ্ত বার্তায় “বিশ্বের সবচেয়ে শক্তিশালী রিসেট” নিয়ে মন্তব্য করেছিলেন।
এদিকে, ইরানের সঙ্গে এই সপ্তাহের আলোচনায় মার্কিন প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে শুক্রবার ইসলামাবাদের উদ্দেশে রওনা হয়েছেন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। যাওয়ার আগে তিনি তেহরানকে সতর্ক করে বলেন, ওয়াশিংটনের সঙ্গে যেন কোনো ধরনের কৌশলগত খেলা না খেলা হয়।