সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

সারাবাংলা
২:০৪ অপরাহ্ন, ২৩ এপ্রিল ২০২৬

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কন্যা জাইমা রহমান–এর ছবি ব্যবহার করে ওই পোস্ট করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।গ্রেপ্তার হওয়া শাকিল আহমেদ (২৬) ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা।পুলিশ জানায়, মঙ্গলবার ‘ছোট বাবু […]

জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর পোস্ট, কলেজছাত্র গ্রেপ্তার

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
২ মিনিটে পড়ুন |

পঞ্চগড়ের দেবীগঞ্জে সামাজিক যোগাযোগমাধ্যমে আপত্তিকর পোস্ট দেওয়ার অভিযোগে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমান–এর কন্যা জাইমা রহমান–এর ছবি ব্যবহার করে ওই পোস্ট করা হয়েছিল বলে অভিযোগ রয়েছে।
গ্রেপ্তার হওয়া শাকিল আহমেদ (২৬) ঢাকার তেজগাঁও কলেজের সমাজবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী। তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার চিলাহাটি ইউনিয়নের নগর ভাউলাগঞ্জ এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মঙ্গলবার ‘ছোট বাবু আহমেদ’ নামের একটি ফেসবুক আইডি থেকে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে নিজের ছবির সঙ্গে জাইমা রহমানের ছবি যুক্ত করে আপত্তিকর মন্তব্যসহ একটি পোস্ট দেন শাকিল। পোস্টটি দ্রুত সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।
এ ঘটনার পর বুধবার দিবাগত রাত ১২টা ৫ মিনিটে চিলাহাটি ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান ওরফে সম্রাট দেবীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। মামলায় অভিযোগ করা হয়, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে ইচ্ছাকৃতভাবে এডিট করা ছবি প্রকাশের মাধ্যমে সম্মানহানির চেষ্টা করা হয়েছে।
পরে পুলিশ অভিযান চালিয়ে শাকিল আহমেদকে আটক করে। তার ফেসবুক প্রোফাইল পর্যালোচনা করে অভিযোগের সত্যতা পাওয়া যায় বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।
দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সেলিম মালিক বলেন, পোস্টটি ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়, তাই দ্রুত ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃহস্পতিবার তাকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
স্থানীয় বিএনপি নেতা ও চিলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ জানান, বিষয়টি জানার পর প্রশাসনের সহায়তায় অভিযুক্তকে শনাক্ত করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বর্তমানে শাকিল আহমেদ বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


আর্কাইভ ক্যালেণ্ডার
Su Mo Tu We Th Fr Sa
Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ