সম্পূর্ণ নিউজ বাংলা-ভয়েজ

আন্তর্জাতিক
১০:০০ এএম, ২৪ এপ্রিল ২০২৬

জাতীয় ঐক্যে অটুট ইরান, বিজয় অনিবার্য: পেজেশকিয়ান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে অভ্যন্তরীণ বিভাজনের দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। দেশটির সামরিক ও বেসামরিক নেতৃত্বের সাম্প্রতিক বার্তাগুলোতে জোরালোভাবে উঠে এসেছে জাতীয় ঐক্যের বিষয়টি। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ইরানে কোনো মতভেদ নেই—সবাই একই লক্ষ্য ও অবস্থানে ঐক্যবদ্ধ। তিনি উল্লেখ করেন, রাষ্ট্র ও জনগণের দৃঢ় […]

জাতীয় ঐক্যে অটুট ইরান, বিজয় অনিবার্য: পেজেশকিয়ান

ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক
১ মিনিটে পড়ুন |

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরানে অভ্যন্তরীণ বিভাজনের দাবি সরাসরি নাকচ করেছে তেহরান। দেশটির সামরিক ও বেসামরিক নেতৃত্বের সাম্প্রতিক বার্তাগুলোতে জোরালোভাবে উঠে এসেছে জাতীয় ঐক্যের বিষয়টি।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় বলেন, ইরানে কোনো মতভেদ নেই—সবাই একই লক্ষ্য ও অবস্থানে ঐক্যবদ্ধ। তিনি উল্লেখ করেন, রাষ্ট্র ও জনগণের দৃঢ় সংহতি এবং সর্বোচ্চ নেতার প্রতি আনুগত্যই যেকোনো আক্রমণকারীর বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলবে।

পেজেশকিয়ান আরও বলেন, দেশপ্রেমই তাদের প্রধান শক্তি এবং এই ঐক্যের ভিত্তিতেই ইরানের বিজয় নিশ্চিত। তার ভাষায়, এক স্রষ্টা, এক জাতি, এক নেতৃত্বের অধীনে এগিয়ে যাচ্ছে দেশ।

এর আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প এক সংবাদ সম্মেলনে দাবি করেছিলেন, ইরান রাজনৈতিকভাবে অস্থিরতা ও বিভাজনের মধ্যে রয়েছে। তবে তার এই বক্তব্যের জবাবে ইরানের রাজনৈতিক ও সামরিক মহল একসুরে ঐক্যের বার্তা দিয়েছে।

তেহরান থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, দেশের সব প্রশাসনিক ও সামরিক কাঠামো বর্তমানে সর্বোচ্চ নেতৃত্বের অধীনে সমন্বিতভাবে কাজ করছে। আসন্ন আন্তর্জাতিক আলোচনা নিয়েও অভিন্ন অবস্থানে রয়েছে ইরান।

Facebook Comments Box
Advertise with us
এ বিভাগের আরও খবর


Advertise with us
আরও বাংলা-ভয়েজ সংবাদ